বরিশাল-২ আসনে বিজয়ী বিএনপির সান্টু

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে ১৪০টি কেন্দ্রের মধ্যে সবকটিতে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টু। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ২৮০ ভোট। প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল মন্নান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৭১ হাজার ৯৮৯ ভোট। বানারীপাড়া উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদুর রহমান এ ফলাফল ঘোষণা করেন। এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৫৮ হাজার ২৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮২ হাজার ৩৬৩ জন ও নারী ভোটার এক লাখ ৭৫ হাজার ৮৮২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার একজন। বেসরকারিভাবে ফলাফলে এ তথ্য জানা গেছে। শাওন খান/এফএ/এএসএম

বরিশাল-২ আসনে বিজয়ী বিএনপির সান্টু

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে ১৪০টি কেন্দ্রের মধ্যে সবকটিতে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টু। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ২৮০ ভোট।

প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল মন্নান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৭১ হাজার ৯৮৯ ভোট।

বানারীপাড়া উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৫৮ হাজার ২৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮২ হাজার ৩৬৩ জন ও নারী ভোটার এক লাখ ৭৫ হাজার ৮৮২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার একজন। বেসরকারিভাবে ফলাফলে এ তথ্য জানা গেছে।

শাওন খান/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow