বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

বরিশাল নগরীর বান্দরোডে বেপরোয়া গতির অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক সৌদি আরব প্রবাসী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু। বৃহস্পতিবার (১৮ জুন) রাত পৌনে ১০টার দিকে নগরীর বান্দরোডে বেলস পার্ক সংলগ্ন কেডিসির মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হলেন পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী গ্রামের হেলাল প্যাদার ছেলে মেহেদী হাসান শুভ (২৫), এবং আহত মো. আরিফ (২৫) একই গ্রামের গনি হাওলাদারের ছেলে। আহত আরফকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের বন্ধু রাকিব খান জানান, ‘বৃহস্পতিবার রাতে তারা এক বন্ধুকে বরিশাল লঞ্চঘাটে পৌঁছে দিয়ে পুনরায় দুটি মোটরসাইকেলযোগে লেবুখালী ফিরছিলেন। পথিমধ্যে নগরীর বান্দ রোডের কেডিসি গলির মুখে পৌঁছালে শুভর মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী অটোরিকশার পিছনে ধাক্কা দিয়ে সড়ক ডিভাইডারের লোহার পাইপের সাথে প্রচণ্ড আঘাত পান চালক শুভ ও আরোহী আরিফ। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভকে

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

বরিশাল নগরীর বান্দরোডে বেপরোয়া গতির অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক সৌদি আরব প্রবাসী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত পৌনে ১০টার দিকে নগরীর বান্দরোডে বেলস পার্ক সংলগ্ন কেডিসির মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী গ্রামের হেলাল প্যাদার ছেলে মেহেদী হাসান শুভ (২৫), এবং আহত মো. আরিফ (২৫) একই গ্রামের গনি হাওলাদারের ছেলে। আহত আরফকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের বন্ধু রাকিব খান জানান, ‘বৃহস্পতিবার রাতে তারা এক বন্ধুকে বরিশাল লঞ্চঘাটে পৌঁছে দিয়ে পুনরায় দুটি মোটরসাইকেলযোগে লেবুখালী ফিরছিলেন।

পথিমধ্যে নগরীর বান্দ রোডের কেডিসি গলির মুখে পৌঁছালে শুভর মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী অটোরিকশার পিছনে ধাক্কা দিয়ে সড়ক ডিভাইডারের লোহার পাইপের সাথে প্রচণ্ড আঘাত পান চালক শুভ ও আরোহী আরিফ। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই আল-আমিন জানান, ‘শুভ সৌদি আরব প্রবাসী ছিলেন। পাঁচ মাস আগে তিনি ছুটি নিয়ে দেশে আসেন এবং বর্তমানে বাবার ব্যবসা দেখাশোনা করছিলেন। তবে কী কারণে শুভ বরিশালে এসেছিলেন, সে বিষয়ে জানা নেই তার।’

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর অটোরিকশাসহ চালক পালিয়েছে। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow