বরিশালে উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন ও গণভোট

বরিশালে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।সকাল সাড়ে ৭ টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত। সুষ্ঠ পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা। সকাল থেকে বরিশালের ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন। পুরুষের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সকাল সাড়ে ১১ টায় সৈয়দুর রহমান সরকারি প্রার্থমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন, বরিশাল সদর ৫ আসনে বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকের এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। ভোট প্রদান শেষে সরোয়ার বলেন, ভোটের পরিবেশ সুষ্ঠ রয়েছে। মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি। এভাবে ভোটগ্রহণ হলে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান তিনি। ‎ এদিকে ‎সকাল ৮ টায় নগরীর রুপাতলী এলাকায় রুপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মোহাস্মাদ ফয়জুল করিম। ভোট প্রদান শেষে ফয়জুল করীম বলেন, মানুষ ভয় ভীতির ঊর্ধে থেকে যেন ভোট দিতে পারে তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। জনগণ যাকে ভোট দেবে

বরিশালে উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন ও গণভোট

বরিশালে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।সকাল সাড়ে ৭ টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত। সুষ্ঠ পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা। সকাল থেকে বরিশালের ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন। পুরুষের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

সকাল সাড়ে ১১ টায় সৈয়দুর রহমান সরকারি প্রার্থমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন, বরিশাল সদর ৫ আসনে বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকের এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

ভোট প্রদান শেষে সরোয়ার বলেন, ভোটের পরিবেশ সুষ্ঠ রয়েছে। মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি। এভাবে ভোটগ্রহণ হলে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান তিনি। ‎

এদিকে ‎সকাল ৮ টায় নগরীর রুপাতলী এলাকায় রুপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মোহাস্মাদ ফয়জুল করিম।

ভোট প্রদান শেষে ফয়জুল করীম বলেন, মানুষ ভয় ভীতির ঊর্ধে থেকে যেন ভোট দিতে পারে তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। জনগণ যাকে ভোট দেবে সেখানে যেন কোন ইঞ্জিনিয়ারিং না হয়।

তিনি বলেন ভোটের পরিবেশ ভালো, তবে ফলাফলের আগ পর্যন্ত কিছু বলা যাবে না।

সকাল ৯ টায় বরিশাল সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন বরিশাল সদর ৫ আসনে বাসদের মই প্রতীকের প্রার্থী ডা. মনিষা চক্রবর্ত্তী।

এছাড়া বরিশালের সংসদীয় ৬ বাকেরগঞ্জ আসনে সকাল পৌনে ১০ টায় বরিশাল বিএনপি ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি জবেতননেছা দুঃস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।

কেন্দ্রে সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রে নিযুক্ত থাকা প্রিজাইডিং অফিসার।

‎এদিকে, ভোট সুন্দর ও সুষ্ঠ করতে আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যাপক পুলিশ, আনসার ও বিজিবি মোতায়েন রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

‎‎বরিশাল জেলার ৬ টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৬ জন প্রার্থী। বরিশাল জেলার ৬ টি আসনে মোট ভোটার ২২ লাখ ৮৪ হাজার ৯৭৮ জন। এর মধ্যে ‎নারী ভোটার ১১ লাখ ১৯ হাজার ৯৩ জন, ‎পুরুষ ভোটার ১১ লাখ ৩৬ হাজার ৪৬৭ জন।

বরিশালের ৬ টি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র ৮৩৩ টি। ‎বরিশাল সদর ৫ আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৭৬ টি। আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৩ হাজার ৩ জন। এর মধ্যে ‎নারী ভোটার ২ লাখ ৫০ হাজার ৬১৭ জন এবং ‎পুরুষ ভোটার ২ লাখ ৫০ হাজার ৬৭৭ জন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow