বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎহীন ৫ উপজেলা
বরিশালে কালবৈশাখী ঝড়ে গাছপালা উপড়ে পাঁচ উপজেলার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিভিন্ন উপজেলায় সড়ক যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। বুধবার (২৭ মে) সকালের আকস্মিক এ ঝড়ের কারণে জেলার বাবুগঞ্জ, মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঈদের আগের দিন হঠাৎ এমন বিদ্যুৎ বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন এসব উপজেলার বাসিন্দারা। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার (জিএম) এ বি এম মিজানুর রহমান। স্থানীয় সূত্র জানায়, মেঘনার তীরবর্তী মেহেন্দীগঞ্জ উপজেলায় সকাল পৌনে ১০টার দিকে ঝড় আঘাত হানে। এতে বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের চুনারচরে হানিফ পোদ্দারের বাড়ির ওপর গাছ পড়ে ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া চুনারচর সরদার বাড়ির সামনে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। পার্শ্ববর্তী হিজলা উপজেলায়ও ঝড়ে গাছ পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। মুলাদীর সফিপুর ইউনিয়নের বাসিন্দা সালাম মৃধা জানান, সকাল সাড়ে ৯টার পর প্রচণ্ড ঝড় হয়। এতে গাছপালা উপড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে য
বরিশালে কালবৈশাখী ঝড়ে গাছপালা উপড়ে পাঁচ উপজেলার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিভিন্ন উপজেলায় সড়ক যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি।
বুধবার (২৭ মে) সকালের আকস্মিক এ ঝড়ের কারণে জেলার বাবুগঞ্জ, মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঈদের আগের দিন হঠাৎ এমন বিদ্যুৎ বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন এসব উপজেলার বাসিন্দারা।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার (জিএম) এ বি এম মিজানুর রহমান।
স্থানীয় সূত্র জানায়, মেঘনার তীরবর্তী মেহেন্দীগঞ্জ উপজেলায় সকাল পৌনে ১০টার দিকে ঝড় আঘাত হানে। এতে বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের চুনারচরে হানিফ পোদ্দারের বাড়ির ওপর গাছ পড়ে ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া চুনারচর সরদার বাড়ির সামনে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। পার্শ্ববর্তী হিজলা উপজেলায়ও ঝড়ে গাছ পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
মুলাদীর সফিপুর ইউনিয়নের বাসিন্দা সালাম মৃধা জানান, সকাল সাড়ে ৯টার পর প্রচণ্ড ঝড় হয়। এতে গাছপালা উপড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বাবুগঞ্জের কেদাপুর ইউনিয়নের বাসিন্দা ইসরাফিল মল্লিক বলেন, কাল কোরবানি। এমন সময় বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পল্লী বিদ্যুতের বরিশাল ১ এর জেনারেল ম্যানেজার (জিএম) এ বি এম মিজানুর রহমান বলেন, ঝড়ের কারণে মেহেন্দীগঞ্জ, হিজলা, মুলাদী বাকেরগঞ্জ ও বাবুগঞ্জ উপজেলার এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এমন পরিস্থিতিতে টেকনিশিয়ানদের ছুটি বাতিল করা হয়েছে।
তিনি আরও বলেন, মেহেন্দীগঞ্জের উলানিয়া ও হিজলায় বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। এছাড়া পৌরসভার চুনারচর এলাকায়ও খুঁটি ভেঙে পড়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় বুধবার রাতের মধ্যে দুয়েকটি উপজেলার কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা সম্ভব হলেও পুরো বিদ্যুৎ সংযোগে সময় লাগবে।
এদিকে বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. আব্দুল কুদ্দুস বলেন, বুধবার সকালে ১৫ থেকে ২০ নটিক্যাল মাইল বেগে বাতাস প্রবাহিত হয়েছে। এছাড়া সকাল থেকে ১৩ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
শাওন খান/এএইচ/জেআইএম
What's Your Reaction?