বরিশালে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা

জেলায় আজ গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণার জন্য স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেল ৩ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন। জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) উপমা ফারিসার সভাপতিত্বে এ সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নি, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের (৩য় পর্যায়) বরিশাল অঞ্চলের জেলা ব্যবস্থাপক কমল ব্যানার্জী সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বলেন, গ্রাম আদালতের মূল লক্ষ্য হলো গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সহজলভ্য ও সাশ্রয়ী ন্যায়বিচার নিশ্চিত করা। প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষকে জানাতে হবে, ছোটখাটো বিরোধ, পারিবারিক ও জমি-জমার সমস্যাসহ নানা বিষয় গ্রাম আদালতে দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে প্রচারণা সভা, লিফলেট বিতরণ, পোস্টার ও ব্যানার প্রদর্শনসহ বিভিন্ন কার্য

বরিশালে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা

জেলায় আজ গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণার জন্য স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বিকেল ৩ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন।

জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) উপমা ফারিসার সভাপতিত্বে এ সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নি, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের (৩য় পর্যায়) বরিশাল অঞ্চলের জেলা ব্যবস্থাপক কমল ব্যানার্জী সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বলেন, গ্রাম আদালতের মূল লক্ষ্য হলো গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সহজলভ্য ও সাশ্রয়ী ন্যায়বিচার নিশ্চিত করা। প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষকে জানাতে হবে, ছোটখাটো বিরোধ, পারিবারিক ও জমি-জমার সমস্যাসহ নানা বিষয় গ্রাম আদালতে দ্রুত নিষ্পত্তি করা সম্ভব।

তিনি বলেন, স্থানীয় পর্যায়ে প্রচারণা সভা, লিফলেট বিতরণ, পোস্টার ও ব্যানার প্রদর্শনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত করা হলে গ্রামের সাধারণ জনগণ গ্রাম আদালত সম্পর্কে সচেতন হবে। পাশাপাশি ইউনিয়ন পরিষদ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় জনগণকে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে অবহিত করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow