বরিশালে জনসভার মঞ্চে তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় অংশ নিতে বরিশালে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে বরিশাল নগরীর বান্দরোডে বরিশাল স্টেডিয়ামে তাকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করে। এরপর গাড়ি বহর নিয়ে দুপুর ১২টা ২০ মিনিটে বেলস্ পার্ক মাঠের জনসভা মঞ্চে পৌঁছান তারেক রহমান। মঞ্চে উঠে নেতাকর্মীদের উদ্দেশে হাত তুলে অভ্যর্থনা জানান তিনি। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা করতালি এবং স্লোগানে তাকে স্বাগত জানান। এর আগে দুপুর সোয়া ১১টায় কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া-মোনাজাতের মধ্যদিয়ে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতে বক্তব্য দেন- কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লা আমান। এরপর বরিশাল বিভাগের বিভিন্ন জেলার নেতারা বক্তব্য দেন। জানা গেছে, দীর্ঘ দুই দশক পর বরিশালে এটিই তার প্রথম সফর। এ সমাবেশে বরিশাল বিভাগের ২১ আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত রয়েছেন। জনসভায় সভাপতিত্ব করছেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। মহানগরের সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার ও বরিশাল দক্ষিণ জেলার সদস্য সচিব আবুল কালাম শাহীন সমাবেশ যৌথভাবে সঞ্চা

বরিশালে জনসভার মঞ্চে তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় অংশ নিতে বরিশালে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে বরিশাল নগরীর বান্দরোডে বরিশাল স্টেডিয়ামে তাকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করে। এরপর গাড়ি বহর নিয়ে দুপুর ১২টা ২০ মিনিটে বেলস্ পার্ক মাঠের জনসভা মঞ্চে পৌঁছান তারেক রহমান। মঞ্চে উঠে নেতাকর্মীদের উদ্দেশে হাত তুলে অভ্যর্থনা জানান তিনি। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা করতালি এবং স্লোগানে তাকে স্বাগত জানান।

এর আগে দুপুর সোয়া ১১টায় কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া-মোনাজাতের মধ্যদিয়ে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতে বক্তব্য দেন- কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লা আমান। এরপর বরিশাল বিভাগের বিভিন্ন জেলার নেতারা বক্তব্য দেন।

জানা গেছে, দীর্ঘ দুই দশক পর বরিশালে এটিই তার প্রথম সফর। এ সমাবেশে বরিশাল বিভাগের ২১ আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত রয়েছেন।

জনসভায় সভাপতিত্ব করছেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। মহানগরের সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার ও বরিশাল দক্ষিণ জেলার সদস্য সচিব আবুল কালাম শাহীন সমাবেশ যৌথভাবে সঞ্চালনা করছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দির আহমেদ বীর বিক্রম, চেয়ারম্যানের উপদেষ্টা ও সদর আসনে ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার, উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বিজেপির চেয়ারম্যান ও ভোলা ১ আসনে বিএনপি জোটের প্রার্থী আন্দালিব রহমার পার্থ, গণঅধিকার পরিষদের সভাপতি ও জোটের প্রার্থী নুরুল হক নুর, বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরীনসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন।

এদিকে তারেক রহমানকে এক নজর দেখতে সকাল থেকেই বেলস পার্ক ও আশপাশের এলাকায় ভিড় জমে। বরিশাল বিভাগের ছয় জেলার লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষ সেখানে উপস্থিত হন। স্থানীয় বিএনপি নেতাদের মতে, তার মঞ্চে উপস্থিতির মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow