বরিশালে তিনদিন ধরে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি, নগরজুড়ে ময়লার স্তূপ

ঈদের আগে উৎসব ভাতা (বোনাস) ও ৩০ দিনের বেতনের দাবিতে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতা কর্মীরা। বোনাসের ঘোষণা না দেওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১২টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন পরিচ্ছন্নতা কর্মীরা। এর আগে বুধবার ও মঙ্গলবার রাতে নগরীর আমানতগঞ্জ এলাকার সিটি করপোরেশনের যান্ত্রিক শাখা অফিসের সামনে কর্মবিরতির ব্যানার টানিয়ে বিক্ষোভ করেন তারা। এদিকে পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতির কারণে নগর জুড়ে ময়লার স্তূপ জমেছে। বিভিন্ন স্থানে ময়লা জমে থাকায় দুর্গন্ধ সহ্য করেই নগরবাসীকে যাতায়াত করতে হচ্ছে। কর্মচারীরা বলেন, বিগত দিনে বেতন ও বোনাস দেওয়া হলেও সম্প্রতি সিটি করপোরেশনের শ্রমিক বিশেষ করে পরিচ্ছন্নতাকর্মীদের বোনাস দেওয়া হবে না বলে কর্তৃপক্ষ জানিয়ে দেয়। এছাড়া আমাদের পূর্ণ মাস অর্থাৎ ৩০ দিন আমরা কাজ করলেও বেতন দেওয়া হচ্ছে ২২ দিনের। এ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেও তারা কোনো সুরাহা না করে সময় পার করতে থাকে। তাই বাধ্য হয়ে শ্রমিকরা কর্মবিরতির ডাক দেয়। শ্রমিকরা বলেন, মঙ্গ

বরিশালে তিনদিন ধরে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি, নগরজুড়ে ময়লার স্তূপ

ঈদের আগে উৎসব ভাতা (বোনাস) ও ৩০ দিনের বেতনের দাবিতে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতা কর্মীরা। বোনাসের ঘোষণা না দেওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১২টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন পরিচ্ছন্নতা কর্মীরা। এর আগে বুধবার ও মঙ্গলবার রাতে নগরীর আমানতগঞ্জ এলাকার সিটি করপোরেশনের যান্ত্রিক শাখা অফিসের সামনে কর্মবিরতির ব্যানার টানিয়ে বিক্ষোভ করেন তারা।

এদিকে পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতির কারণে নগর জুড়ে ময়লার স্তূপ জমেছে। বিভিন্ন স্থানে ময়লা জমে থাকায় দুর্গন্ধ সহ্য করেই নগরবাসীকে যাতায়াত করতে হচ্ছে।

কর্মচারীরা বলেন, বিগত দিনে বেতন ও বোনাস দেওয়া হলেও সম্প্রতি সিটি করপোরেশনের শ্রমিক বিশেষ করে পরিচ্ছন্নতাকর্মীদের বোনাস দেওয়া হবে না বলে কর্তৃপক্ষ জানিয়ে দেয়। এছাড়া আমাদের পূর্ণ মাস অর্থাৎ ৩০ দিন আমরা কাজ করলেও বেতন দেওয়া হচ্ছে ২২ দিনের। এ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেও তারা কোনো সুরাহা না করে সময় পার করতে থাকে। তাই বাধ্য হয়ে শ্রমিকরা কর্মবিরতির ডাক দেয়।

শ্রমিকরা বলেন, মঙ্গলবার সন্ধ্যায় বেতন ছাড়া হয়েছে কিন্তু বোনাস দেবে না। পরে আমরা বিক্ষোভ করলে ইফতারের নামে ১ হাজার টাকা দেওয়ার কথা বলেছে। কিন্তু বোনাস দেবে না। কিন্তু আমরা সরকারের কাছে পূর্ণ মাসের বেতন ও ঈদ বোনাসের দাবি জানাচ্ছি।

বরিশালে তিনদিন ধরে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি, নগরজুড়ে ময়লার স্তূপ

পরিচ্ছন্নতাকর্মী কালু ও শাহিন বলেন, ৩০ দিন কাজ করে তারা বেতন পান ২২ দিনের। গত বছরও উৎসব ও ইফতার ভাতা দেওয়া হয়েছে। কিন্তু এবার প্রশাসনের সিদ্ধান্তে বোনাস দেওয়া হবে না। আর প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়ে দেন নিয়ম নেই।

শ্রমিক আব্দুর রহিম মিয়া বলেন, নিজেদের গায়ে দুর্গন্ধ লাগিয়ে আমরা শহর পরিষ্কার রাখি। অথচ উৎসবের সময় আমাদের সামর্থ্য থাকে না পরিবার নিয়ে আনন্দ করার।

শ্রমিক নেতা সোহাগ জানান, গত ৮ মার্চ থেকে তারা আন্দোলন করছেন। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা দুই দিনের মধ্যে সিদ্ধান্তের আশ্বাস দিলেও কোনো সমাধান আসেনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময় মজুরি বাড়িয়ে ১৬ হাজার টাকা করে একটি গেজেট প্রকাশ করা হয়। সেখানে উল্লেখ করা হয়, মজুরি বাড়ায় দৈনিকভিত্তিক শ্রমিকরা কোনো উৎসব ভাতা পাবেন না।

এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী বলেন, দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের ঈদ বোনাস না দেওয়ার বিষয়ে মন্ত্রণালয়ের সুস্পষ্ট পরিপত্র রয়েছে। তাই আন্দোলন করলেও বোনাস দেওয়ার সুযোগ নেই। এ জন্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রয়োজন।

বরিশাল সিটি করপোরেশনে ৩৯৪ জন পরিচ্ছন্নতা এবং ৩১৪ জন ঝাড়ুদার রয়েছে।

শাওন খান/এমএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow