বরিশালে শিশু ধর্ষণের ঘটনায় একজনের মৃত্যুদণ্ড

বরিশালের উজিরপুরে শিশু ধর্ষণ মামলায় আলমগীর সিকদার (৫২) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আশরাফ উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে ধর্ষণে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণের দায়িত্ব জেলা প্রশাসনের কাছে দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আলমগীর সিকদার বরিশাল জেলার উজিরপুর উপজেলার পূর্ব কেসবকাঠি গ্রামের বাসিন্দা। রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম শামসুল হক জানিয়েছেন, ভুক্তভোগী শিশুটি আসামি আলমগীরের বাড়িতে আসা-যাওয়া করত। ২০২৩ সালের ৩ মার্চ নবম শ্রণির ওই মাদরাসাছাত্রী আলমগীরের বাসায় যায়। বাসায় কেউ না থাকায় শিশুটিকে ধর্ষণ করেন আলমগীর। পরে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় জন্ম নেওয়া শিশুর বর্তমান বয়স তিন বছর। এ ঘটনায় ২০২৩ সালের ২১ মে শিশুটির বাবা উজিরপুর থানায় মামলা করেন। ২০২৪ সালের ৩১ মে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে আলমগীরকে একমাত্র আসামি করে চার্জশিট দেন। বৃহস্পতিবার ছয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই রায় দেন। একই সঙ্গে ভুক্তভোগী ও

বরিশালে শিশু ধর্ষণের ঘটনায় একজনের মৃত্যুদণ্ড

বরিশালের উজিরপুরে শিশু ধর্ষণ মামলায় আলমগীর সিকদার (৫২) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আশরাফ উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে ধর্ষণে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণের দায়িত্ব জেলা প্রশাসনের কাছে দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আলমগীর সিকদার বরিশাল জেলার উজিরপুর উপজেলার পূর্ব কেসবকাঠি গ্রামের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম শামসুল হক জানিয়েছেন, ভুক্তভোগী শিশুটি আসামি আলমগীরের বাড়িতে আসা-যাওয়া করত। ২০২৩ সালের ৩ মার্চ নবম শ্রণির ওই মাদরাসাছাত্রী আলমগীরের বাসায় যায়। বাসায় কেউ না থাকায় শিশুটিকে ধর্ষণ করেন আলমগীর। পরে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় জন্ম নেওয়া শিশুর বর্তমান বয়স তিন বছর।

এ ঘটনায় ২০২৩ সালের ২১ মে শিশুটির বাবা উজিরপুর থানায় মামলা করেন। ২০২৪ সালের ৩১ মে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে আলমগীরকে একমাত্র আসামি করে চার্জশিট দেন।

বৃহস্পতিবার ছয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই রায় দেন। একই সঙ্গে ভুক্তভোগী ও তার গর্ভে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণের দায়িত্ব জেলা প্রশাসনকে দেওয়া হয়।

শাওন খান/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow