বরিশালে স্বাস্থ্য পরিচালকের নিয়োগ বাতিলের দাবিতে কার্যালয়ে তালা

বরিশালে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এস এম মনিরুজ্জামানের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। এসময় তারা কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সামনে বরিশাল বিভাগের সর্বস্তরের চিকিৎসক, নার্স, কর্মচারী ও সাধারণ জনগণের ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, মনিরুজ্জামান জুলাই আন্দোলনের সময় স্বৈরাচারের দোসর হিসেবে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন। এমন একজন ব্যক্তিকে বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালকের দায়িত্বে নিয়োগ দেওয়া অগ্রহণযোগ্য। তারা অবিলম্বে তার নিয়োগ বাতিলের দাবি জানান। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদ থেকে মনিরুজ্জামানকে অপসারণ করতে হবে। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে। আন্দোলনে অংশগ্রহণকারী একাধিক চিকিৎসক বলেন, জুলাই আন্দোলনের চেতনাবিরোধী ও বিতর্কিত ব্যক্তিকে গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হয়েছে। আমরা

বরিশালে স্বাস্থ্য পরিচালকের নিয়োগ বাতিলের দাবিতে কার্যালয়ে তালা

বরিশালে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এস এম মনিরুজ্জামানের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। এসময় তারা কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সামনে বরিশাল বিভাগের সর্বস্তরের চিকিৎসক, নার্স, কর্মচারী ও সাধারণ জনগণের ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, মনিরুজ্জামান জুলাই আন্দোলনের সময় স্বৈরাচারের দোসর হিসেবে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন। এমন একজন ব্যক্তিকে বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালকের দায়িত্বে নিয়োগ দেওয়া অগ্রহণযোগ্য। তারা অবিলম্বে তার নিয়োগ বাতিলের দাবি জানান।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদ থেকে মনিরুজ্জামানকে অপসারণ করতে হবে। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।

আন্দোলনে অংশগ্রহণকারী একাধিক চিকিৎসক বলেন, জুলাই আন্দোলনের চেতনাবিরোধী ও বিতর্কিত ব্যক্তিকে গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হয়েছে। আমরা কোনোভাবেই এ নিয়োগ মেনে নেব না। দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

এ বিষয়ে দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. লোকমান হাকিম বলেন, মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য করতে রাজি নই। আন্দোলনকারীরা তাদের দাবি ও অভিযোগ লিখিত জানালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।

শাওন খান/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow