বরিশালে হামে আরও এক শিশুর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে মারা যাওয়া শিশুটির নাম রাহাত (৬ মাস)। সে ভোলার দৌলতখান উপজেলার জাকির হোসেনের ছেলে। শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক ডা. আব্দুল মোনায়েম সাদ জানান, চলতি বছরের মার্চ মাস থেকে এখন পর্যন্ত হাসপাতালে ৫০৫ হাম আক্রান্ত শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৫৭ এবং মারা গেছে ৮ জন। বর্তমানে হাসপাতালে ১৪০ শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ২৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ জন। তিনি আরও জানান, শিশু রাহাতকে গত ১৪ এপ্রিল মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫০ শিশুকে ভর্তি করা হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪০ জন। বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ এপ্রিল সকাল ৮টা প

বরিশালে হামে আরও এক শিশুর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে মারা যাওয়া শিশুটির নাম রাহাত (৬ মাস)। সে ভোলার দৌলতখান উপজেলার জাকির হোসেনের ছেলে।

শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক ডা. আব্দুল মোনায়েম সাদ জানান, চলতি বছরের মার্চ মাস থেকে এখন পর্যন্ত হাসপাতালে ৫০৫ হাম আক্রান্ত শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৫৭ এবং মারা গেছে ৮ জন। বর্তমানে হাসপাতালে ১৪০ শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ২৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ জন।

তিনি আরও জানান, শিশু রাহাতকে গত ১৪ এপ্রিল মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫০ শিশুকে ভর্তি করা হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪০ জন।

বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত বিভাগের হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে মোট ১,৪৯১ শিশুকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৭৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। উপসর্গ নিয়ে ৬ এবং হামে আক্রান্ত ৩ জনসহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১,২৪৭ শিশু চিকিৎসাধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow