বরিশালের পথে ভোলার ২০ হাজার নেতাকর্মী

নির্বাচনী প্রচারণায় আজ বরিশাল যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই জনসভায় যোগ দিতে সড়ক ও নৌপথে ভোলা থেকে হাজার হাজার নেতাকর্মী বরিশাল যাচ্ছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এ সমাবেশে বরিশাল বিভাগের ২১ আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন। জেলা বিএনপির সূত্রে জানা গেছে, জনসমাবেশে অন্তত ২০ হাজার নেতাকর্মী যোগ দেবেন। একদিন আগেই বরিশাল গেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম, ভোলা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. হাফিজ ইব্রাহিম, ভোলা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। এদিকে জেলার বিভিন্ন উপজেলা থেকে একদিন আগেই অনেকে নেতাকর্মীদের নিজ উদ্যোগে বরিশালে নিয়ে যেতে দেখা গেছে। মঙ্গলবার মধ্যরাত থেকেই নেতাকর্মীদের নিয়ে বরিশালের উদ্দেশ্যে কয়েকটি লঞ্চ ছেড়ে গেছে।  সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন জানান, ব্যক্তি উদ্যোগে অনেক নেত

বরিশালের পথে ভোলার ২০ হাজার নেতাকর্মী

নির্বাচনী প্রচারণায় আজ বরিশাল যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই জনসভায় যোগ দিতে সড়ক ও নৌপথে ভোলা থেকে হাজার হাজার নেতাকর্মী বরিশাল যাচ্ছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এ সমাবেশে বরিশাল বিভাগের ২১ আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন।

জেলা বিএনপির সূত্রে জানা গেছে, জনসমাবেশে অন্তত ২০ হাজার নেতাকর্মী যোগ দেবেন। একদিন আগেই বরিশাল গেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম, ভোলা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. হাফিজ ইব্রাহিম, ভোলা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

এদিকে জেলার বিভিন্ন উপজেলা থেকে একদিন আগেই অনেকে নেতাকর্মীদের নিজ উদ্যোগে বরিশালে নিয়ে যেতে দেখা গেছে। মঙ্গলবার মধ্যরাত থেকেই নেতাকর্মীদের নিয়ে বরিশালের উদ্দেশ্যে কয়েকটি লঞ্চ ছেড়ে গেছে। 

সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন জানান, ব্যক্তি উদ্যোগে অনেক নেতাকর্মী তারেক রহমানের সভায় যোগ দেবেন। তারপরও দলের পক্ষ থেকে ৭টি লঞ্চ ও ৩টি ট্রলার রাখা হয়েছে।

এছাড়া মঙ্গলবার মধ্যরাতে চরফ্যাশনের ঘোষেরহাট থেকে ২টি লঞ্চে ওই উপজেলার নেতাকর্মীরা রওনা হয়েছেন। সভা শেষে ওই লঞ্চেই তারা ফিরে আসবেন। লালমোহন উপজেলা থেকেও ২টি লঞ্চে নেতাকর্মীরা বরিশাল গেছেন। বিচ্ছিন্ন উপজেলা মনপুরার নেতাকর্মীরা একদিন আগেই জনসভায় যোগ দিয়েছেন। 

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভা সফল করতে ভোলা থেকে দলে দলে নেতাকর্মীরা বরিশাল রওনা হয়েছেন। অনেকেই দলীয় ও ব্যক্তিগত উদ্যোগেও যাচ্ছেন। সভা শেষে ফিরে সবাই আবার নির্বাচনী কাজ শুরু করবেন।

দলীয় কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টায় ঢাকা থেকে হেলিকপটারযোগে বরিশালে পৌঁছাবেন তারেক রহমান। জনসভা শেষে দুপুর ১টার দিকে তিনি ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow