বরিস জনসনকে ‘খলনায়ক’ বললেন মারিয়া জাখারোভা

ইস্টার উপলক্ষ্যে ইউক্রেন-রাশিয়া সংঘাত আপাতত যুদ্ধবিরতিতে রূপ নিয়েছে। এই যুদ্ধবিরতির মধ্যেই ইউক্রেনীয় সেনাবাহিনীর অবস্থান পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। ইউক্রেনীয় সেনাবাহিনীর অবস্থানে তার এই পরিদর্শনকে কটাক্ষ করে বিবৃতি দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনকে ‘খলনায়ক’ বলে অভিহিত করেছেন। মারিয়া তাকে ‘অপরাধস্থলে ফিরে আসা এক খলনায়ক’ বলে মন্তব্য করেছেন। জাখারোভা টেলিগ্রামে লিখেছেন, ‘ধন্যবাদ, বরিস জনসন, মন্দ শক্তির চেহারা কেমন হয় তা দেখানোর জন্য। আপনার চেয়ে ভালোভাবে কেউ দেখাতে পারত না। তার তৈরি চিত্রে নীচতা, বিশ্বাসঘাতকতা ও অসম্মানের সব ময়লা জমা হয়েছে। ভালোবাসার কোনো চিহ্ন নেই আছে শুধু মৃতদেহের ওপর আরেকটি পিআর। ব্রিটিশ অর্থ, অস্ত্র ও ঘৃণা বিপুলসংখ্যক মানুষের প্রাণ কেড়েছে।’ তিনি আরও দাবি করেন, জনসন ‘আলোচনা প্রক্রিয়া ভন্ডুল করা এবং ইউক্রেন সংঘাতকে আরও উসকে দেওয়ার প্রক্রিয়ায় ব্যক্তিগতভাবে অংশ নিয়েছেন।’ সূত্র: তাস কেএম 

বরিস জনসনকে ‘খলনায়ক’ বললেন মারিয়া জাখারোভা

ইস্টার উপলক্ষ্যে ইউক্রেন-রাশিয়া সংঘাত আপাতত যুদ্ধবিরতিতে রূপ নিয়েছে। এই যুদ্ধবিরতির মধ্যেই ইউক্রেনীয় সেনাবাহিনীর অবস্থান পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। ইউক্রেনীয় সেনাবাহিনীর অবস্থানে তার এই পরিদর্শনকে কটাক্ষ করে বিবৃতি দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনকে ‘খলনায়ক’ বলে অভিহিত করেছেন। মারিয়া তাকে ‘অপরাধস্থলে ফিরে আসা এক খলনায়ক’ বলে মন্তব্য করেছেন।

জাখারোভা টেলিগ্রামে লিখেছেন, ‘ধন্যবাদ, বরিস জনসন, মন্দ শক্তির চেহারা কেমন হয় তা দেখানোর জন্য। আপনার চেয়ে ভালোভাবে কেউ দেখাতে পারত না। তার তৈরি চিত্রে নীচতা, বিশ্বাসঘাতকতা ও অসম্মানের সব ময়লা জমা হয়েছে। ভালোবাসার কোনো চিহ্ন নেই আছে শুধু মৃতদেহের ওপর আরেকটি পিআর। ব্রিটিশ অর্থ, অস্ত্র ও ঘৃণা বিপুলসংখ্যক মানুষের প্রাণ কেড়েছে।’

তিনি আরও দাবি করেন, জনসন ‘আলোচনা প্রক্রিয়া ভন্ডুল করা এবং ইউক্রেন সংঘাতকে আরও উসকে দেওয়ার প্রক্রিয়ায় ব্যক্তিগতভাবে অংশ নিয়েছেন।’

সূত্র: তাস

কেএম 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow