বরেন্দ্র গবেষণা জাদুঘর ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বরেন্দ্র গবেষণা জাদুঘর ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। রোববার (৪ জুলাই) অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি, প্রাচীন পুঁথির সংগ্রহ এবং গ্রন্থাগার দেখেন। এসময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম এবং বরেন্দ্র গবেষণা জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক কাজী মো. মোস্তাফিজুর রহমান। যুক্তরাষ্ট্র দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। জাদুঘর পরিদর্শন শেষে রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহ ও সম্মান প্রদর্শনের অংশ হিসেবে তিনি বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন। তিনি বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বরেন্দ্র গবেষণা জাদুঘর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রশংসাও করেন।’ রাষ্ট্রদূত ভবিষ্যতে জাদুঘরের সংরক্ষণ ও গবেষণামূলক কার্যক্রমে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। এসময় তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্য
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বরেন্দ্র গবেষণা জাদুঘর ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। রোববার (৪ জুলাই) অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি, প্রাচীন পুঁথির সংগ্রহ এবং গ্রন্থাগার দেখেন।
এসময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম এবং বরেন্দ্র গবেষণা জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক কাজী মো. মোস্তাফিজুর রহমান। যুক্তরাষ্ট্র দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
জাদুঘর পরিদর্শন শেষে রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহ ও সম্মান প্রদর্শনের অংশ হিসেবে তিনি বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন। তিনি বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বরেন্দ্র গবেষণা জাদুঘর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রশংসাও করেন।’
রাষ্ট্রদূত ভবিষ্যতে জাদুঘরের সংরক্ষণ ও গবেষণামূলক কার্যক্রমে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। এসময় তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্য আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও ব্যাপকভাবে তুলে ধরার সুযোগ রয়েছে।’
পরিদর্শন শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম রাষ্ট্রদূতকে শুভেচ্ছা স্মারক উপহার দেন।
মনির হোসেন মাহিন/কেজে/এএসএম
What's Your Reaction?