বর্ণাঢ্য আয়োজনে বিডি২৪লাইভ’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম বিডি২৪লাইভ–এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২০১১ সালের ১৪ মে যাত্রা শুরু করা সংবাদমাধ্যমটি গৌরবের সঙ্গে ১৫ বছর পূর্ণ করে ১৬ বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিডি২৪লাইভ কার্যালয়ে কেক কাটা, শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা ও আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছরে বিডি২৪লাইভ বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। দ্রুত ও নির্ভুল সংবাদ পরিবেশনের পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরায় সংবাদমাধ্যমটি বিশেষ পরিচিতি পেয়েছে। বিডি২৪লাইভের এডিটর ইন চিফ আমিরুল ইসলাম আসাদ বলেন, “দীর্ঘ ১৫ বছরের এই পথচলায় পাঠকের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আদর্শ ধারণ করেই বিডি২৪লাইভ আজ দেশের অনলাইন গণমাধ্যমে একটি বিশ্বাসযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতেও জনস্বার্থ ও দেশের গ

বর্ণাঢ্য আয়োজনে বিডি২৪লাইভ’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম বিডি২৪লাইভ–এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২০১১ সালের ১৪ মে যাত্রা শুরু করা সংবাদমাধ্যমটি গৌরবের সঙ্গে ১৫ বছর পূর্ণ করে ১৬ বছরে পদার্পণ করেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিডি২৪লাইভ কার্যালয়ে কেক কাটা, শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা ও আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছরে বিডি২৪লাইভ বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। দ্রুত ও নির্ভুল সংবাদ পরিবেশনের পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরায় সংবাদমাধ্যমটি বিশেষ পরিচিতি পেয়েছে।

বিডি২৪লাইভের এডিটর ইন চিফ আমিরুল ইসলাম আসাদ বলেন, “দীর্ঘ ১৫ বছরের এই পথচলায় পাঠকের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আদর্শ ধারণ করেই বিডি২৪লাইভ আজ দেশের অনলাইন গণমাধ্যমে একটি বিশ্বাসযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতেও জনস্বার্থ ও দেশের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো সাহসিকতার সঙ্গে তুলে ধরতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ড. মোঃ আশরাফুর রহমান। তিনি বিডি২৪লাইভের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, “বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা একটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিডি২৪লাইভ দীর্ঘদিন ধরে সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশন করে আসছে। ভবিষ্যতেও সত্য ও জনস্বার্থের পক্ষে থেকে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।”

বার্তা সম্পাদক সাজু আহমেদ বলেন, “বিগত ১৫ বছরে বিডি২৪লাইভ শুধু সংবাদ পরিবেশনই করেনি, বরং মানুষের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা ও সম্ভাবনার কথাও তুলে ধরেছে। প্রযুক্তিনির্ভর আধুনিক সাংবাদিকতার এই সময়ে দ্রুত ও নির্ভুল তথ্য পাঠকের কাছে পৌঁছে দিতে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখাই আমাদের লক্ষ্য।”

ভিডিও এডিটর রাকিবুল ইসলাম বলেন, “বর্তমান ডিজিটাল যুগে ভিডিও কনটেন্টের গুরুত্ব অনেক বেড়েছে। বিডি২৪লাইভ সবসময় সময়োপযোগী ও তথ্যসমৃদ্ধ ভিডিও সংবাদ দর্শকদের কাছে তুলে ধরার চেষ্টা করছে। সত্য ও বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে আধুনিক উপস্থাপনার মাধ্যমে দর্শকদের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য।”

আলোচনা সভায় বক্তারা দেশে অনলাইন সাংবাদিকতার বিকাশে বিডি২৪লাইভের অবদান তুলে ধরেন। একইসঙ্গে গুজব ও অপতথ্যের এই সময়ে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক, বিডি২৪লাইভ'র শিফট ইনচার্জ সালাউদ্দিন, স্টাফ করেসপন্ডেন্ট আলিফ হাসান,  সাব এডিটর মাসুম, সাব এডিটর কুশল, হারুনার রশিদ প্রমুখ।

পরে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা বিডি২৪লাইভের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow