বর্ণাঢ্য আয়োজনে এআইইউবিতে বৈশাখী উৎসব উদযাপিত

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘এআইইউবি বৈশাখী উৎসব’।  বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির রঙে সাজানো পুরো ক্যাম্পাস পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। উৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। আয়োজনের মধ্যে ছিল বাউল গান, লোকসংগীত, গ্রামীণ মেলা, নাগরদোলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড পারফরম্যান্স। এআইইউবি পারফর্মিং আর্টস ক্লাবের মনোজ্ঞ পরিবেশনা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত গ্রামীণ মেলায় উঠে আসে বাংলার ঐতিহ্য ও লোকসংস্কৃতি। বিভিন্ন স্টলে স্থান পায় দেশীয় খাবার, হস্তশিল্প, মাটির খেলনা, পাটজাত পণ্যসহ নানা লোকজ সামগ্রী। পাশাপাশি ক্যাম্পাসজুড়ে আলপনা অঙ্কন ও বৈশাখী মোটিফের সাজে উৎসবের আমেজ আরও বেড়ে যায়। উৎসবের উদ্বোধন করেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। এদিকে

বর্ণাঢ্য আয়োজনে এআইইউবিতে বৈশাখী উৎসব উদযাপিত
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘এআইইউবি বৈশাখী উৎসব’।  বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির রঙে সাজানো পুরো ক্যাম্পাস পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। উৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। আয়োজনের মধ্যে ছিল বাউল গান, লোকসংগীত, গ্রামীণ মেলা, নাগরদোলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড পারফরম্যান্স। এআইইউবি পারফর্মিং আর্টস ক্লাবের মনোজ্ঞ পরিবেশনা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত গ্রামীণ মেলায় উঠে আসে বাংলার ঐতিহ্য ও লোকসংস্কৃতি। বিভিন্ন স্টলে স্থান পায় দেশীয় খাবার, হস্তশিল্প, মাটির খেলনা, পাটজাত পণ্যসহ নানা লোকজ সামগ্রী। পাশাপাশি ক্যাম্পাসজুড়ে আলপনা অঙ্কন ও বৈশাখী মোটিফের সাজে উৎসবের আমেজ আরও বেড়ে যায়। উৎসবের উদ্বোধন করেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। এদিকে বিকেলে আয়োজনের দ্বিতীয় পর্বে শুরু হয় জমকালো কনসার্ট। এতে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদ, প্রীতম হাসান এবং ব্যান্ড দল ওয়ারফেজ। তাদের পরিবেশনায় পুরো ক্যাম্পাসে সৃষ্টি হয় উৎসবের উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য। আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন প্রতিবছরই নিয়মিতভাবে করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow