বর্তমান সময়ের চলচ্চিত্রে প্রয়োজন অনুযায়ী গান তৈরি হচ্ছে: মনির খান
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান দীর্ঘ বর্ণাঢ্য সংগীতজীবনে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। নব্বইয়ের দশকে অডিও ক্যাসেটের যুগে তিনি শ্রোতাদের আবেগের অংশ হয়ে ওঠেন। পরে চলচ্চিত্রে প্লেব্যাক গায়ক হিসেবেও সফলতা অর্জন করেন। সম্প্রতি ঈদ, সংগীত ও রাজনীতি নিয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন এই শিল্পী। ঈদের স্মৃতিচারণ করতে গিয়ে মনির খান বলেন, সময়ের সঙ্গে ঈদ উদযাপনের ধরন বদলেছে। ছোটবেলায় তিনি ঈদে সালামি পেতেন, আর এখন সালামি দিতে হয়। আগে বাবা-চাচা ও বড় ভাইদের সঙ্গে ঈদের জামাতে যেতেন, এখন তার সন্তান ও ভাতিজা-ভাতিজিরা তাকে সঙ্গে নিয়ে ঈদের মাঠে যায়। তার মতে, বয়সের সঙ্গে এই পরিবর্তন সবার জীবনেই আসে। বর্তমান সময়ে ঈদের আনন্দের সঙ্গে দায়িত্ববোধও যুক্ত হয়েছে বলে মনে করেন তিনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনেক মানুষ সারা বছর মাংস কিনে খেতে পারেন না। তাই কোরবানির ঈদকে ঘিরে তাদের বিশেষ প্রত্যাশা থাকে। ঈদের মূল তাৎপর্যও এসব মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই নিহিত বলে মন্তব্য করেন তিনি। চলচ্চিত্রের গান প্রসঙ্গে মনির খান বলেন, বর্তমানে চলচ্চিত্রের গান ভালো হচ্ছে। তার মতে, সময়ের চাহিদা, গল্প ও চি
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান দীর্ঘ বর্ণাঢ্য সংগীতজীবনে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। নব্বইয়ের দশকে অডিও ক্যাসেটের যুগে তিনি শ্রোতাদের আবেগের অংশ হয়ে ওঠেন। পরে চলচ্চিত্রে প্লেব্যাক গায়ক হিসেবেও সফলতা অর্জন করেন। সম্প্রতি ঈদ, সংগীত ও রাজনীতি নিয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন এই শিল্পী।
ঈদের স্মৃতিচারণ করতে গিয়ে মনির খান বলেন, সময়ের সঙ্গে ঈদ উদযাপনের ধরন বদলেছে। ছোটবেলায় তিনি ঈদে সালামি পেতেন, আর এখন সালামি দিতে হয়। আগে বাবা-চাচা ও বড় ভাইদের সঙ্গে ঈদের জামাতে যেতেন, এখন তার সন্তান ও ভাতিজা-ভাতিজিরা তাকে সঙ্গে নিয়ে ঈদের মাঠে যায়। তার মতে, বয়সের সঙ্গে এই পরিবর্তন সবার জীবনেই আসে।
বর্তমান সময়ে ঈদের আনন্দের সঙ্গে দায়িত্ববোধও যুক্ত হয়েছে বলে মনে করেন তিনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনেক মানুষ সারা বছর মাংস কিনে খেতে পারেন না। তাই কোরবানির ঈদকে ঘিরে তাদের বিশেষ প্রত্যাশা থাকে। ঈদের মূল তাৎপর্যও এসব মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই নিহিত বলে মন্তব্য করেন তিনি।
চলচ্চিত্রের গান প্রসঙ্গে মনির খান বলেন, বর্তমানে চলচ্চিত্রের গান ভালো হচ্ছে। তার মতে, সময়ের চাহিদা, গল্প ও চিত্রনাট্যের প্রয়োজন অনুযায়ী যে ধরনের গান তৈরি হচ্ছে, সেটাই এখন উপযোগী। অতীতের গান যেমন সেই সময়ের প্রয়োজন মিটিয়েছে, তেমনি বর্তমানের গানও বর্তমান সময়ের দর্শক-শ্রোতার চাহিদা পূরণ করছে।
আরও পড়ুন:
‘তুমি ছাড়া আমার জীবনে আর ঈদ আসে না’, মাকে নিয়ে আবেগঘন শুভ
বাঁধনের বিয়ের পাত্র ভেগে গেছেন
রাজনীতি ও সংগীত-দুই ক্ষেত্রেই সমানভাবে সক্রিয় থাকলেও রাজনীতির কারণে গানের কাজে কোনো প্রভাব পড়ছে না বলে জানান তিনি। মনির খান বলেন, সংগীতচর্চা নিয়মিতই চলছে। বর্তমানে তার ব্যস্ততা কিছুটা কমলেও সম্পৃক্ততা বেড়েছে। নিজের দুটি ইউটিউব চ্যানেলে নিয়মিত নতুন গান প্রকাশ করছেন। গান রেকর্ডিং, মাস্টারিং, শুটিংসহ সব কাজ আগের মতোই নিয়মমাফিক চলছে বলে জানান জনপ্রিয় এই শিল্পী।
এনআই/এমএমএফ/জেআইএম
What's Your Reaction?