বর্ষামেদুর

রাজীব কুমার সাহা বৃষ্টির ফোঁটায় ফোঁটায়জেগে ওঠে অশ্রুর প্রাচীন লিপিনদীর শ্যামল স্রোতে বহমান গূঢ় প্রত্নচিহ্ন।শ্রাবণের অনন্ত ধারায় ঝুলে থাকে প্রতীক্ষাএকাকী আমি, ভেজা ঘাসের শিয়রে নতজানু। বর্ষার জানালায়আজও কুয়াশারঙা শঙ্খ বাজেকদমফুলের গায়ে জমে থাকে অনুপস্থিতির মৃদু স্বর!বাঁশবনের পাতায় পাতায়বৃষ্টিরা লেখে বিষণ্ন মায়াজলরঙে ঝরে পড়ে অপ্রকাশিত অভিমানের গান। ভেজা পথের বুকেশামুকেরা বহন করে সময়ধানক্ষেত জুড়ে মৃদুমন্দ বাজেস্মৃতির কলতান।এক ফোঁটা বৃষ্টিতে লিখে রাখিমেঘের ভাঁজে লুকিয়ে থাকা রোদ্দুরের মান-অভিমান! আরও পড়ুন রাজীব কুমার সাহার চারটি কবিতা এসইউ

বর্ষামেদুর

রাজীব কুমার সাহা

বৃষ্টির ফোঁটায় ফোঁটায়
জেগে ওঠে অশ্রুর প্রাচীন লিপি
নদীর শ্যামল স্রোতে বহমান গূঢ় প্রত্নচিহ্ন।
শ্রাবণের অনন্ত ধারায় ঝুলে থাকে প্রতীক্ষা
একাকী আমি, ভেজা ঘাসের শিয়রে নতজানু।

বর্ষার জানালায়
আজও কুয়াশারঙা শঙ্খ বাজে
কদমফুলের গায়ে জমে থাকে অনুপস্থিতির মৃদু স্বর!
বাঁশবনের পাতায় পাতায়
বৃষ্টিরা লেখে বিষণ্ন মায়া
জলরঙে ঝরে পড়ে অপ্রকাশিত অভিমানের গান।

ভেজা পথের বুকে
শামুকেরা বহন করে সময়
ধানক্ষেত জুড়ে মৃদুমন্দ বাজে
স্মৃতির কলতান।
এক ফোঁটা বৃষ্টিতে লিখে রাখি
মেঘের ভাঁজে লুকিয়ে থাকা রোদ্দুরের মান-অভিমান!

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow