বর্ষায় বাথরুমের দুর্গন্ধ দূর করতে ব্যবহার করুন এসেনশিয়াল অয়েল
বর্ষাকালে আর্দ্রতার কারণে বাথরুমে ভ্যাপসা গন্ধ হওয়া খুবই সাধারণ সমস্যা। যতই নিয়মিত পরিষ্কার করা হোক না কেন, অনেক সময় পাইপ, ড্রেন কিংবা আর্দ্র দেয়াল থেকে দুর্গন্ধ থেকেই যায়। এমন পরিস্থিতিতে প্রাকৃতিক সমাধান হতে পারে এসেনশিয়াল অয়েল। শুধু মন ভালো করা সুগন্ধই নয়, অনেক এসেনশিয়াল অয়েলের অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণু কমাতেও সাহায্য করে। তবে এটি পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নয়; বরং নিয়মিত পরিচ্ছন্নতার সঙ্গে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। ডিফিউজারে এসেনশিয়াল অয়েল ব্যবহার করলে দীর্ঘক্ষণ থাকে সতেজ ঘ্রাণ এসেনশিয়াল অয়েলের কার্যকরিতা এসেনশিয়াল অয়েলের ঘ্রাণ সাধারণ সুগন্ধির তুলনায় অনেক বেশি ঘন ও দীর্ঘস্থায়ী। ফলে বাথরুমের ভ্যাপসা গন্ধ সহজেই ঢাকা পড়ে। পাশাপাশি টি ট্রি, ইউক্যালিপটাস বা লেবুর মতো কিছু এসেনশিয়াল অয়েলে প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা দুর্গন্ধ তৈরিতে ভূমিকা রাখা কিছু জীবাণুর বৃদ্ধি কমাতে সহায়ক হতে পারে। তাই সঠিকভাবে ব্যবহার করলে বাথরুম আরও সতেজ অনুভূত হয়। ডিফিউজারে ব্যবহার করুন বাথরুমে সুগন্ধ ছড়িয়ে দেওয়ার সবচেয়ে সহজ উপায় হলো ডিফি
বর্ষাকালে আর্দ্রতার কারণে বাথরুমে ভ্যাপসা গন্ধ হওয়া খুবই সাধারণ সমস্যা। যতই নিয়মিত পরিষ্কার করা হোক না কেন, অনেক সময় পাইপ, ড্রেন কিংবা আর্দ্র দেয়াল থেকে দুর্গন্ধ থেকেই যায়। এমন পরিস্থিতিতে প্রাকৃতিক সমাধান হতে পারে এসেনশিয়াল অয়েল। শুধু মন ভালো করা সুগন্ধই নয়, অনেক এসেনশিয়াল অয়েলের অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণু কমাতেও সাহায্য করে।
তবে এটি পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নয়; বরং নিয়মিত পরিচ্ছন্নতার সঙ্গে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।
ডিফিউজারে এসেনশিয়াল অয়েল ব্যবহার করলে দীর্ঘক্ষণ থাকে সতেজ ঘ্রাণ
এসেনশিয়াল অয়েলের কার্যকরিতা
এসেনশিয়াল অয়েলের ঘ্রাণ সাধারণ সুগন্ধির তুলনায় অনেক বেশি ঘন ও দীর্ঘস্থায়ী। ফলে বাথরুমের ভ্যাপসা গন্ধ সহজেই ঢাকা পড়ে। পাশাপাশি টি ট্রি, ইউক্যালিপটাস বা লেবুর মতো কিছু এসেনশিয়াল অয়েলে প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা দুর্গন্ধ তৈরিতে ভূমিকা রাখা কিছু জীবাণুর বৃদ্ধি কমাতে সহায়ক হতে পারে। তাই সঠিকভাবে ব্যবহার করলে বাথরুম আরও সতেজ অনুভূত হয়।
ডিফিউজারে ব্যবহার করুন
বাথরুমে সুগন্ধ ছড়িয়ে দেওয়ার সবচেয়ে সহজ উপায় হলো ডিফিউজার। ইলেকট্রনিক বা রিড ডিফিউজারে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার, ইউক্যালিপটাস, লেবু বা পেপারমিন্ট এসেনশিয়াল অয়েল দিলেই ধীরে ধীরে পুরো ঘরে মনোরম ঘ্রাণ ছড়িয়ে পড়ে। এটি বদ্ধ পরিবেশকে অনেক বেশি সতেজ অনুভব করায়।
প্রতিটি এসেনশিয়াল অয়েলের আলাদা বৈশিষ্ট্য রয়েছে
টয়লেট পেপার রোলেও ব্যবহার করা যায়
টয়লেট পেপারের কার্ডবোর্ড রোলেও কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল ব্যবহার করা যায়। কার্ডবোর্ডের ভেতরের অংশে লেবু, কমলা, টি ট্রি বা ইউক্যালিপটাস অয়েল লাগিয়ে রাখুন। রোল ব্যবহার করার সময় ধীরে ধীরে সুগন্ধ বাতাসে ছড়িয়ে পড়বে। তবে খেয়াল রাখবেন, তেল যেন কাগজের অংশে না লাগে।
ঘরেই বানিয়ে ফেলুন বাথরুম স্প্রে
একটি স্প্রে বোতলে পরিষ্কার পানি, সামান্য উইচ হ্যাজেল এবং কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে সহজেই তৈরি করা যায় হোমমেড বাথরুম স্প্রে। লেবু, পুদিনার এসেনশিয়াল অয়েল এই কাজে বেশ জনপ্রিয়। প্রয়োজনমতো বাথরুমে স্প্রে করলে দ্রুত দুর্গন্ধ কমে এবং সতেজ ঘ্রাণ ছড়িয়ে পড়ে।
লবণের সঙ্গে মিশিয়ে রাখুন
একটি ছোট বাটিতে মোটা দানার লবণ নিয়ে তাতে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে বাথরুমের এক কোণে রেখে দিন। লবণ বাতাসের অতিরিক্ত আর্দ্রতা শোষণ করতে সাহায্য করে, আর এসেনশিয়াল অয়েল ছড়ায় মনোরম সুগন্ধ। লবণ গলে গেলে বা ভিজে গেলে নতুন লবণ দিয়ে বদলে নিন।
পরিষ্কার করার পানিতেও মিশিয়ে নিন
বাথরুম পরিষ্কার করার সময় সাবান পানি বা ক্লিনিং সলিউশনের সঙ্গে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন। এতে পরিষ্কার করার পরও দীর্ঘ সময় সতেজ গন্ধ থাকে। রাতে বাথরুমের মেঝে, কমডের চারপাশ বা ড্রেনের মুখে অল্প কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল ব্যবহার করলেও দুর্গন্ধ কিছুটা কমতে পারে।

কাঠের চপিংবোর্ডের যত্ন নেবেন যেভাবে
ব্যবহারে যেসব খেয়াল রাখা জরুরি
এসেনশিয়াল অয়েল কখনোই অপরিশোধিত অবস্থায় ত্বকে ব্যবহার না করা। শিশু, পোষা প্রাণী বা শ্বাসকষ্টে ভোগা কেউ থাকলে তীব্র সুগন্ধযুক্ত তেল ব্যবহারে সতর্ক থাকুন। এছাড়া দুর্গন্ধের মূল কারণ যদি ড্রেন ব্লক, ছত্রাক বা দীর্ঘদিনের ময়লা হয়, তাহলে শুধু এসেনশিয়াল অয়েল নয়, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রয়োজন হলে প্লাম্বিং সমস্যার সমাধানও জরুরি।
নিয়মিত পরিচ্ছন্নতার সঙ্গে এসেনশিয়াল অয়েলের সঠিক ব্যবহার বাথরুমকে শুধু সুগন্ধিই নয়, আরও আরামদায়ক ও সতেজ অনুভূতির জায়গায় পরিণত করতে পারে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এ্যারোমা ম্যাজিক
এসএকেওয়াই
What's Your Reaction?
