বর্ষায় বারান্দা সুন্দর রাখতে যেসব পরিবর্তন জরুরি
বর্ষা এলেই প্রকৃতি যেন নতুন রূপে সেজে ওঠে। টুপটাপ বৃষ্টির শব্দ, শীতল বাতাস আর সবুজের সমারোহ উপভোগ করার জন্য বাড়ির বারান্দার মতো সুন্দর জায়গা আর হয় না। সকালের এক কাপ চা, বিকেলের কফি কিংবা প্রিয় বই হাতে কিছুটা সময় কাটানোর আদর্শ স্থান হতে পারে আপনার বারান্দাই। তবে বর্ষাকালে সঠিক যত্ন না নিলে এই জায়গাটিই হয়ে উঠতে পারে অগোছালো ও অস্বস্তিকর। এলোমেলো দেখানো সমস্যায় বারান্দার সৌন্দর্য ম্লান হয়ে যায়। তাই খুব বেশি খরচ বা বড় ধরনের পরিবর্তন ছাড়াই কয়েকটি সহজ উপায়ে আপনি বর্ষার জন্য বারান্দাকে সুন্দর ও আরামদায়ক করে তুলতে পারেন। বৃষ্টি সহনশীল গাছ লাগান সব গাছ একরকম বৃষ্টি সহ্য করতে পারে না। তাই বর্ষাকালের জন্য এমন গাছ বেছে নিন, যেগুলো আর্দ্র পরিবেশে সহজেই বেড়ে ওঠে। ফার্ন, আরেকা পাম, মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, পিস লিলি কিংবা স্পাইডার প্ল্যান্টের মতো গাছ বর্ষায় বেশ ভালো থাকে। এসব গাছ বারান্দায় সবুজ সতেজ পরিবেশ তৈরি করে এবং খুব বেশি যত্নেরও প্রয়োজন হয় না। সবুজ গাছেই বর্ষার বারান্দা হবে আরও সুন্দর পানি-প্রতিরোধী আসবাব ব্যবহার করুন যদি আপনার বারান্দা খোলা থাকে, তাহলে কাঠের আসবাবপত্র ব্যবহার না করাই
বর্ষা এলেই প্রকৃতি যেন নতুন রূপে সেজে ওঠে। টুপটাপ বৃষ্টির শব্দ, শীতল বাতাস আর সবুজের সমারোহ উপভোগ করার জন্য বাড়ির বারান্দার মতো সুন্দর জায়গা আর হয় না। সকালের এক কাপ চা, বিকেলের কফি কিংবা প্রিয় বই হাতে কিছুটা সময় কাটানোর আদর্শ স্থান হতে পারে আপনার বারান্দাই। তবে বর্ষাকালে সঠিক যত্ন না নিলে এই জায়গাটিই হয়ে উঠতে পারে অগোছালো ও অস্বস্তিকর। এলোমেলো দেখানো সমস্যায় বারান্দার সৌন্দর্য ম্লান হয়ে যায়।
তাই খুব বেশি খরচ বা বড় ধরনের পরিবর্তন ছাড়াই কয়েকটি সহজ উপায়ে আপনি বর্ষার জন্য বারান্দাকে সুন্দর ও আরামদায়ক করে তুলতে পারেন।
বৃষ্টি সহনশীল গাছ লাগান
সব গাছ একরকম বৃষ্টি সহ্য করতে পারে না। তাই বর্ষাকালের জন্য এমন গাছ বেছে নিন, যেগুলো আর্দ্র
পরিবেশে সহজেই বেড়ে ওঠে। ফার্ন, আরেকা পাম, মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, পিস লিলি কিংবা স্পাইডার প্ল্যান্টের মতো গাছ বর্ষায় বেশ ভালো থাকে। এসব গাছ বারান্দায় সবুজ সতেজ পরিবেশ তৈরি করে এবং খুব বেশি যত্নেরও প্রয়োজন হয় না।
সবুজ গাছেই বর্ষার বারান্দা হবে আরও সুন্দর
পানি-প্রতিরোধী আসবাব ব্যবহার করুন
যদি আপনার বারান্দা খোলা থাকে, তাহলে কাঠের আসবাবপত্র ব্যবহার না করাই ভালো। কারণ বৃষ্টির পানিতে কাঠ দ্রুত নষ্ট হতে পারে।
এর পরিবর্তে প্লাস্টিক, বেত, অ্যালুমিনিয়াম বা স্টিলের পানি-প্রতিরোধী চেয়ার ও টেবিল ব্যবহার করুন। এগুলো সহজে নষ্ট হয় না এবং পরিষ্কার করাও সহজ।
রঙিন টবে সাজান গাছ
একই রঙের টব ব্যবহার না করে বিভিন্ন রং ও ডিজাইনের প্ল্যান্টার ব্যবহার করুন। এতে ছোট বারান্দাও অনেক বেশি প্রাণবন্ত দেখায়। টবগুলো মেঝেতে না রেখে স্ট্যান্ডের ওপর রাখলে নিচে পানি জমে থাকে না এবং গাছের শিকড়ও ভালো থাকে। পাশাপাশি বারান্দাও আরও গোছানো দেখায়।
হালকা পরিবর্তন করুন
বর্ষার আবহকে আরও উপভোগ্য করতে বারান্দায় ছোটখাটো সাজসজ্জা রাখতে পারেন। রঙিন কুশন, ছোট টি-টেবিল, বাঁশের ঝুড়ি, উইন্ড চাইম বা ছোট লণ্ঠন বারান্দার সৌন্দর্য বাড়িয়ে দেয়। তবে কাপড় বা কাঠের এমন কোনো জিনিস বাইরে রাখবেন না, যা বৃষ্টিতে সহজেই নষ্ট হয়ে যেতে পারে।
বর্ষায় বারান্দাকে আরামদায়ক করুন
পানি বের হওয়ার পথ পরিষ্কার রাখুন
বর্ষাকালে সবচেয়ে বড় সমস্যা হলো বারান্দায় পানি জমে যাওয়া। তাই ড্রেন বা পানি বের হওয়ার ছিদ্র সবসময় পরিষ্কার রাখুন। গাছের টব এমনভাবে রাখুন, যাতে পানি বের হতে কোনো বাধা না পায়। নিয়মিত ঝরে পড়া পাতা বা ময়লা পরিষ্কার করলে জলাবদ্ধতার ঝুঁকি কমে যাবে।
আলোর ব্যবস্থাতেও আনুন পরিবর্তন
মেঘলা আবহাওয়ায় বারান্দা অনেক সময় অন্ধকার দেখায়। তাই ব্যাটারিচালিত বা সোলার ফেয়ারি লাইট ব্যবহার করতে পারেন। সন্ধ্যার পর এই নরম আলো বারান্দাকে আরও আরামদায়ক ও আকর্ষণীয় করে তুলবে। চাইলে ছোট এলইডি লণ্ঠনও ব্যবহার করতে পারেন।

কম খরচে আধুনিক ঘর সাজান জাপান্ডি স্টাইলে
পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন
বর্ষাকালে ধুলাবালির পরিবর্তে কাদা ও শ্যাওলা জমার প্রবণতা বেশি থাকে। তাই সপ্তাহে অন্তত একবার বারান্দা ভালোভাবে পরিষ্কার করুন। টবের নিচে জমে থাকা পানি ফেলে দিন এবং মেঝে শুকনো রাখার চেষ্টা করুন। এতে দুর্গন্ধও হবে না, আবার পিচ্ছিল হওয়ার ঝুঁকিও কমবে।

পুরোনো মশারি দিয়েই ঘর হবে স্টাইলিশ
আপনার বারান্দা বড় না হলেও সমস্যা নেই। কয়েকটি সবুজ গাছ, একটি আরামদায়ক চেয়ার, ছোট টেবিল আর পরিচ্ছন্ন পরিবেশই বর্ষার দিনে বারান্দাকে ছোট গার্ডেন ক্যাফের মতো অনুভূতি দিতে পারে।
বর্ষা উপভোগ করতে সবসময় বাইরে যাওয়ার প্রয়োজন নেই। নিজের বাড়ির বারান্দাকেই যদি একটু যত্ন নিয়ে সাজিয়ে তোলা যায়, তাহলে প্রতিটি বৃষ্টিভেজা বিকেল হয়ে উঠতে পারে আরও সুন্দর, প্রশান্তিময়।
সূত্র: ম্যাজিক ব্রিকস, বেটার হোমস অ্যান্ড গার্ডেন ও অন্যান্য
এসএকেওয়াই
What's Your Reaction?