বল এখন ইরানের কোর্টে, পরবর্তী সংলাপ নিয়ে ভ্যান্স  

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে পরবর্তী সংলাপ হবে কি না, তা এখন পুরোপুরি তেহরানের ওপর নির্ভর করছে। তিনি বলেন, ‘বল এখন ইরানের কোর্টে।’ ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে চূড়ান্ত প্রতিশ্রুতি চায়।  তিনি বলেন, ইরান যদি এ বিষয়ে সম্মত হয়, তাহলে দুই দেশের জন্যই একটি ভালো চুক্তি সম্ভব। সম্প্রতি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক প্রসঙ্গে ভ্যান্স বলেন, ইরানি প্রতিনিধি দল তখন চুক্তি স্বাক্ষরের অবস্থানে ছিল না। তাদের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তেহরানের উচ্চপর্যায়ের অনুমোদনের প্রয়োজন ছিল। তিনি আরও বলেন, যদিও ওই বৈঠকে কোনো সমঝোতা হয়নি, তবুও কিছু অগ্রগতি হয়েছে এবং সেটিকে ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছে ওয়াশিংটন। সূত্র : সিএনএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow