বলিখেলা ও বৈশাখী মেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেবে সিএমপি

ঐতিহ্যবাহী জব্বারের বলিখেলা ও তিন দিনব্যাপী বৈশাখী মেলাকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। লালদীঘি মাঠের এই আয়োজন নির্বিঘ্ন করতে সিএমপি সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিএমপি হেডকোয়ার্টারে আয়োজিত এক নিরাপত্তা সমন্বয় সভায় তিনি এই ঘোষণা দেন। সভায় সিএমপি কমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্মিলিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। বলিখেলা ও মেলা চলাকালীন যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং আইন-শৃঙ্খলার কোনো ব্যত্যয় না হয়, সেজন্য সিএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। তিনি অনুষ্ঠানকেন্দ্রিক জননিরাপত্তা নিশ্চিতকরণ, সুশৃঙ্খল ভিড় ব্যবস্থাপনা, সুষ্ঠু যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং জরুরি সেবার প্রস্তুতিসহ সার্বিক বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। নিরাপত্তা সমন্বয় সভায় উপস্থিত ছিলেন— অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া

বলিখেলা ও বৈশাখী মেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেবে সিএমপি

ঐতিহ্যবাহী জব্বারের বলিখেলা ও তিন দিনব্যাপী বৈশাখী মেলাকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। লালদীঘি মাঠের এই আয়োজন নির্বিঘ্ন করতে সিএমপি সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিএমপি হেডকোয়ার্টারে আয়োজিত এক নিরাপত্তা সমন্বয় সভায় তিনি এই ঘোষণা দেন।

সভায় সিএমপি কমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্মিলিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। বলিখেলা ও মেলা চলাকালীন যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং আইন-শৃঙ্খলার কোনো ব্যত্যয় না হয়, সেজন্য সিএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

তিনি অনুষ্ঠানকেন্দ্রিক জননিরাপত্তা নিশ্চিতকরণ, সুশৃঙ্খল ভিড় ব্যবস্থাপনা, সুষ্ঠু যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং জরুরি সেবার প্রস্তুতিসহ সার্বিক বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।

নিরাপত্তা সমন্বয় সভায় উপস্থিত ছিলেন— অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. হাবিবুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow