বলিভিয়ায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানী লা পাজে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। খাদ্য ও প্রয়োজনীয় পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে সড়ক অবরোধ সরাতে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, শহর ও আশপাশের এলাকায় বিক্ষোভকারীরা বহুদিন ধরে সড়ক অবরোধ করে রেখেছে। এতে খাদ্য, জ্বালানি ও ওষুধ সরবরাহ ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। সরকারের বিরুদ্ধে চলমান এই আন্দোলনের মূল দাবি হলো প্রেসিডেন্টের পদত্যাগ। শ্রমিক সংগঠন ও আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই বিক্ষোভে অংশ নিচ্ছে। শনিবার ভোরে পুলিশ বিভিন্ন সড়কে থাকা ব্যারিকেড সরাতে অভিযান চালায়। এ সময় বিক্ষোভকারীরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সংঘর্ষ কয়েক ঘণ্টা ধরে চলে। পরে কিছু জায়গায় পণ্যবাহী যান চলাচল শুরু হলেও বিকেলের দিকে আবারও কিছু এলাকায় বিক্ষোভকারীরা সড়ক দখল করে নেয়। এদিকে দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে

 বলিভিয়ায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানী লা পাজে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। খাদ্য ও প্রয়োজনীয় পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে সড়ক অবরোধ সরাতে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, শহর ও আশপাশের এলাকায় বিক্ষোভকারীরা বহুদিন ধরে সড়ক অবরোধ করে রেখেছে। এতে খাদ্য, জ্বালানি ও ওষুধ সরবরাহ ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে।

সরকারের বিরুদ্ধে চলমান এই আন্দোলনের মূল দাবি হলো প্রেসিডেন্টের পদত্যাগ। শ্রমিক সংগঠন ও আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই বিক্ষোভে অংশ নিচ্ছে।

শনিবার ভোরে পুলিশ বিভিন্ন সড়কে থাকা ব্যারিকেড সরাতে অভিযান চালায়। এ সময় বিক্ষোভকারীরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

সংঘর্ষ কয়েক ঘণ্টা ধরে চলে। পরে কিছু জায়গায় পণ্যবাহী যান চলাচল শুরু হলেও বিকেলের দিকে আবারও কিছু এলাকায় বিক্ষোভকারীরা সড়ক দখল করে নেয়।

এদিকে দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow