বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে সহযোগিতার আহ্বান

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশন্স অ্যাসোসিয়েশনের (পুপরোয়া) নেতাদের মধ্যে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়। ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে এ মতবিনিময় হয়। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, পুপরোয়া সভাপতি আবু মিয়া আকন্দ তুহিন ও সাধারণ সম্পাদক আবু সাদাত। সঞ্চালনায় ছিলেন ডিআরইউর সাংগঠনিক সম্পাদক এম এম জসিম। সভায় আবু সালেহ আকন উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষায় অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় থেকেও ভালো করছে। আর এক্ষেত্রে পাবলিক রিলেশন্স বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পাবলিক রিলেশন্স অফিসারদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাণ আখ্যায়িত করে ডিআরইউ সভাপতি বলেন, সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যদের কল্যাণে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে আসতে হবে। এবং সেক্ষেত্রে পাবলিক রিলেশন্স অ

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে সহযোগিতার আহ্বান

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশন্স অ্যাসোসিয়েশনের (পুপরোয়া) নেতাদের মধ্যে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।

ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে এ মতবিনিময় হয়। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, পুপরোয়া সভাপতি আবু মিয়া আকন্দ তুহিন ও সাধারণ সম্পাদক আবু সাদাত। সঞ্চালনায় ছিলেন ডিআরইউর সাংগঠনিক সম্পাদক এম এম জসিম।

সভায় আবু সালেহ আকন উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষায় অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় থেকেও ভালো করছে। আর এক্ষেত্রে পাবলিক রিলেশন্স বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

পাবলিক রিলেশন্স অফিসারদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাণ আখ্যায়িত করে ডিআরইউ সভাপতি বলেন, সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যদের কল্যাণে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে আসতে হবে। এবং সেক্ষেত্রে পাবলিক রিলেশন্স অফিসারদের সদিচ্ছা দরকার।

ডিআরইউর সঙ্গে পুপরোয়ার সদস্যদের সম্পর্কের মাত্রা আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। তিনি বলেন, পাবলিক রিলেশন্স অফিসার এবং রিপোর্টাররা যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি হলে দেশ আরও এগিয়ে যাবে।

পুপরোয়া সভাপতি আবু মিয়া আকন্দ তুহিন বলেন, মতবিনিময় সভা দুই পক্ষের মধ্যে সম্পর্কে প্রগাঢ়তা বাড়ায়। সাংবাদিকতায় পেশাদারিত্ব বজায় রাখায় ডিআরইউ সদস্যদের ধন্যবাদ জানান তিনি।

পুপরোয়া সাধারণ সম্পাদক আবু সাদাত বলেন, সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং মানোন্নয়নে ডিআরইউর সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের স্বার্থে সাংবাদিকদের যেকোনো ধরনের সমালোচনাকেও তিনি স্বাগত জানান।

এনএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow