বহু দফা পেছানোর পর অবশেষে ভোটের মুখে চট্টগ্রাম চেম্বার নির্বাচন

অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে শতবর্ষী বাণিজ্য সংগঠন দি চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন। কয়েক দফা পিছিয়ে শনিবার (২৩ মে) অনুষ্ঠিত হবে এ নির্বাচন। নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। শুক্রবার (২২ মে) বিকেলে চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম স্বাক্ষরিত ১৮ মে’র বিজ্ঞপ্তিতে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল। চট্টগ্রামের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘দি চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’-এর নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলমান অনিশ্চয়তা ও আইনি জটিলতার পর অবশেষে ভোটগ্রহণের চূড়ান্ত সময় নির্ধারিত হলো। এর আগে গতকাল বিকেল ৪টায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে নির্বাচন পরিচালনার প্রস্তুতি হিসেবে একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন সংশ্লিষ্ট ১৫০ জন কর্মকর্তা-কর্মচারীকে নির্বাচন পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় দ

বহু দফা পেছানোর পর অবশেষে ভোটের মুখে চট্টগ্রাম চেম্বার নির্বাচন
অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে শতবর্ষী বাণিজ্য সংগঠন দি চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন। কয়েক দফা পিছিয়ে শনিবার (২৩ মে) অনুষ্ঠিত হবে এ নির্বাচন। নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। শুক্রবার (২২ মে) বিকেলে চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম স্বাক্ষরিত ১৮ মে’র বিজ্ঞপ্তিতে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল। চট্টগ্রামের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘দি চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’-এর নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলমান অনিশ্চয়তা ও আইনি জটিলতার পর অবশেষে ভোটগ্রহণের চূড়ান্ত সময় নির্ধারিত হলো। এর আগে গতকাল বিকেল ৪টায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে নির্বাচন পরিচালনার প্রস্তুতি হিসেবে একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন সংশ্লিষ্ট ১৫০ জন কর্মকর্তা-কর্মচারীকে নির্বাচন পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ চট্টগ্রাম চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে নির্বাচন বোর্ড ঘোষিত তফসিল ও চলমান নির্বাচনী কার্যক্রমের ওপরও স্থগিতাদেশ দেওয়া হয়। পরবর্তীতে সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলের নির্দেশনায় আপিল বিভাগে সিভিল মিসলেনিয়াস পিটিশন দায়ের করা হয়। পরে আপিল বিভাগের চেম্বার জজ উভয় পক্ষের শুনানি শেষে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করেন। এর ফলে দেশের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী সংগঠন চিটাগং চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচন আগামীকাল নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিনে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব আশরাফুল ছিদ্দিক স্বাক্ষরিত এক পত্রে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়। নির্বাচন বোর্ড সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ পর্যবেক্ষণের জন্য বাণিজ্য মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের সমন্বয়ে ৫ সদস্যবিশিষ্ট পর্যবেক্ষক টিম দায়িত্ব পালন করবে। পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। এর আগে গত ১৮ মে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালক (স্থানীয় সরকার) ও চেম্বার নির্বাচন বোর্ড চেয়ারম্যান মনোয়ারা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্বাচনের সময়সূচি পুনরায় নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্ডিনারি ও অ্যাসোসিয়েট গ্রুপের ১৮ জন পরিচালক নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৩ মে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যবসায়ীদের আন্দোলনের মুখে তৎকালীন চেম্বার পরিচালনা বোর্ড পদত্যাগ করে। ওই বছরের ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম চেম্বারে প্রশাসক নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এরপর থেকে প্রশাসকের মাধ্যমে সংগঠনটি পরিচালিত হয়ে আসছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow