বহু বছর ধরে অচল থাকা ইরাক-সিরিয়া তেল পাইপলাইন সচলে সমঝোতা

ইরাক ও সিরিয়া বহু বছর ধরে অচল থাকা ইরাক-সিরিয়া অপরিশোধিত তেল পাইপলাইন সচল ও পুনর্গঠনের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে ইরাকের পক্ষে স্বাক্ষর করেন বাসরা অয়েল কোম্পানির প্রধান বাসেম আবদুল করিম নাসর এবং সিরিয়ার পক্ষে স্বাক্ষর করেন সিরিয়ান পেট্রোলিয়াম কোম্পানির প্রধান নির্বাহী ইউসুফ কাবলাওয়ি। স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। খবর আনাদোলু এজেন্সির।  মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই প্রকল্পকে ইরাক ও সিরিয়ার পাশাপাশি পুরো অঞ্চলের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অগ্রাধিকারভিত্তিক অবকাঠামো প্রকল্প হিসেবে উল্লেখ করে চুক্তিকে স্বাগত জানায়। বিবৃতিতে আরও বলা হয়, প্রকল্পটির কারিগরি ও আর্থিক দিক বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক কনসোর্টিয়ামের অংশগ্রহণকে যুক্তরাষ্ট্র স্বাগত জানায়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে, পাইপলাইনটি পুনরায় চালু হলে প্রাথমিকভাবে প্রতিদিন ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহনের সক্ষমতা থাকবে। প্রকল্পটি ইরাক-সিরিয়া সম্

বহু বছর ধরে অচল থাকা ইরাক-সিরিয়া তেল পাইপলাইন সচলে সমঝোতা

ইরাক ও সিরিয়া বহু বছর ধরে অচল থাকা ইরাক-সিরিয়া অপরিশোধিত তেল পাইপলাইন সচল ও পুনর্গঠনের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে ইরাকের পক্ষে স্বাক্ষর করেন বাসরা অয়েল কোম্পানির প্রধান বাসেম আবদুল করিম নাসর এবং সিরিয়ার পক্ষে স্বাক্ষর করেন সিরিয়ান পেট্রোলিয়াম কোম্পানির প্রধান নির্বাহী ইউসুফ কাবলাওয়ি। স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। খবর আনাদোলু এজেন্সির। 

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই প্রকল্পকে ইরাক ও সিরিয়ার পাশাপাশি পুরো অঞ্চলের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অগ্রাধিকারভিত্তিক অবকাঠামো প্রকল্প হিসেবে উল্লেখ করে চুক্তিকে স্বাগত জানায়।

বিবৃতিতে আরও বলা হয়, প্রকল্পটির কারিগরি ও আর্থিক দিক বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক কনসোর্টিয়ামের অংশগ্রহণকে যুক্তরাষ্ট্র স্বাগত জানায়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে, পাইপলাইনটি পুনরায় চালু হলে প্রাথমিকভাবে প্রতিদিন ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহনের সক্ষমতা থাকবে। প্রকল্পটি ইরাক-সিরিয়া সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক জ্বালানি অবকাঠামো পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow