বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে বিএনপি থেকে প্রার্থী করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল। তার মতে, বহু বছর পর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে সবদিক দিয়ে যোগ্য একজন ব্যক্তিকে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএনপির শীর্ষ নেতৃত্বের বৈঠকের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করার সিদ্ধান্ত জানানো হয়। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে আগামী ২০ আগস্ট তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন। মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল বলেন, ‘বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিনন্দন, ফখরুল ভাই।’ তার মতে, ‘দুই যুগ ধরে বাংলাদেশের এই সর্বোচ্চ সাংবিধানিক পদ দখল করে ছিল অনুপযুক্ত ব্যক্তিরা। তাদের কেউ ছিলেন অকর্মণ্য, কেউ অথর্ব, কেউ চরম অনৈতিক। বহুবছর পর আমরা পেতে যাচ্ছি এই পদের জন্য সবদিক দিয়ে যোগ্য একজন ব্যক্তিকে।’ মির্জা ফখরুলের রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে আসিফ নজরুল বলেন, ‘শেখ হ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে বিএনপি থেকে প্রার্থী করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল। তার মতে, বহু বছর পর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে সবদিক দিয়ে যোগ্য একজন ব্যক্তিকে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএনপির শীর্ষ নেতৃত্বের বৈঠকের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করার সিদ্ধান্ত জানানো হয়। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে আগামী ২০ আগস্ট তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন।
মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল বলেন, ‘বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিনন্দন, ফখরুল ভাই।’
তার মতে, ‘দুই যুগ ধরে বাংলাদেশের এই সর্বোচ্চ সাংবিধানিক পদ দখল করে ছিল অনুপযুক্ত ব্যক্তিরা। তাদের কেউ ছিলেন অকর্মণ্য, কেউ অথর্ব, কেউ চরম অনৈতিক। বহুবছর পর আমরা পেতে যাচ্ছি এই পদের জন্য সবদিক দিয়ে যোগ্য একজন ব্যক্তিকে।’
মির্জা ফখরুলের রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে আসিফ নজরুল বলেন, ‘শেখ হাসিনার দুঃশাসনকালে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব হিসেবে দলের হাল ধরেছেন, বহুভাবে নির্যাতিত হয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন। তিনি ব্যক্তিত্ববান, সুশিক্ষিত, সদাচারী ও সুবক্তা হিসেবে অগ্রগণ্য।’
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়নের জন্য বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদও জানান এ অধ্যাপক। তিনি বলেন, ‘ধন্যবাদ, বিএনপি চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে। স্পিকার পদের পর রাষ্ট্রপতি পদেও তিনি উপযুক্ত মানুষকে আসীন করার সিদ্ধান্ত নিয়েছেন।’
এদিকে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনে নতুন একটি অধ্যায় উন্মোচিত হয়েছে। ছাত্রজীবনে বামপন্থি রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক পথচলা শুরু। পরে শিক্ষকতা ও সরকারি চাকরিতে যুক্ত হন তিনি। এরপর ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান, বিএনপির তৃণমূলের নেতা, সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ এই পথ পেরিয়ে বিএনপির মহাসচিবের দায়িত্বে পৌঁছান মির্জা ফখরুল। ফলে তার রাজনৈতিক জীবন সরলরেখায় এগোয়নি। ছাত্রজীবনের বামপন্থি রাজনীতি থেকে শুরু করে শিক্ষকতা, সরকারি চাকরি, প্রশাসনিক দায়িত্ব, পৌর রাজনীতি, বিএনপির তৃণমূল নেতৃত্ব, সংসদ ও মন্ত্রিসভা—প্রতিটি ধাপ অতিক্রম করেই তিনি দলের কেন্দ্রীয় নেতৃত্বে উঠে আসেন।
বিরোধী দলের কঠিন সময়ের পাশাপাশি রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে মির্জা ফখরুলের। বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংকটের সময় দলের মহাসচিব হিসেবেও তিনি সামনে থেকে দায়িত্ব পালন করেছেন।
এবার রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন তার দীর্ঘ রাজনৈতিক যাত্রায় দেশের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনের সম্ভাবনা তৈরি করেছে। তবে এ সম্ভাবনা বাস্তবে রূপ নিতে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক ধাপগুলো এখনো বাকি।
আগামী ২০ আগস্টের নির্বাচনের পরই বাংলাদেশের রাষ্ট্রপতির তালিকায় ২৩তম নাম হিসেবে চূড়ান্ত হবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
What's Your Reaction?