বাঁশখালীতে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনে ত্রাণমন্ত্রী

চট্টগ্রামের বাঁশখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের একদিন আগে জনসভাস্থলে পৌঁছেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।  শনিবার (৮ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়ায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেন তিনি। এর আগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করেন। ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর জনসভাস্থল ঘুরে দেখেন। তিনি মাঠের প্রস্তুতি এবং নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।  এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুল হাবিব দুলু বলেন, বাঁশখালীতে বন্যায় ঘর হারানো ১০০টি হতদরিদ্র পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান এসব পরিবারের হাতে প্রতীকী ঘরের চাবি তুলে দেবেন। প্রতিবছর যাতে বাঁশখালীবাসীকে বন্যা মোকাবিলা করতে না হয়, সে জন্য বর্তমান সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। পাহাড়ি ঢলের পানি যাতে মানুষের বসতবাড়িতে প্রবেশ করতে না পারে, সে জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, এ অঞ্চলের খালগুলো দীর্ঘদিন ধরে দখল ও দূষণের কারণে অস্তিত্ব বিলীন হওয়ার পথে। ফলে স্বাভাবিক বৃষ্টিপাত

বাঁশখালীতে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনে ত্রাণমন্ত্রী

চট্টগ্রামের বাঁশখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের একদিন আগে জনসভাস্থলে পৌঁছেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। 

শনিবার (৮ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়ায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেন তিনি। এর আগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করেন।

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর জনসভাস্থল ঘুরে দেখেন। তিনি মাঠের প্রস্তুতি এবং নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। 

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুল হাবিব দুলু বলেন, বাঁশখালীতে বন্যায় ঘর হারানো ১০০টি হতদরিদ্র পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান এসব পরিবারের হাতে প্রতীকী ঘরের চাবি তুলে দেবেন। প্রতিবছর যাতে বাঁশখালীবাসীকে বন্যা মোকাবিলা করতে না হয়, সে জন্য বর্তমান সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। পাহাড়ি ঢলের পানি যাতে মানুষের বসতবাড়িতে প্রবেশ করতে না পারে, সে জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে।

তিনি আরও বলেন, এ অঞ্চলের খালগুলো দীর্ঘদিন ধরে দখল ও দূষণের কারণে অস্তিত্ব বিলীন হওয়ার পথে। ফলে স্বাভাবিক বৃষ্টিপাত হলেই খালগুলোর পানি দুই কূল ছাপিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এ সমস্যা সমাধানে খালগুলো খনন ও পুনঃখনন করে পানিপ্রবাহ স্বাভাবিক করা হবে, যাতে দ্রুত পানি নিষ্কাশন সম্ভব হয়।

এরপর ত্রাণমন্ত্রী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক পরিস্থিতি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow