বাঁশখালীতে ভটভটির ধাক্কায় পথচারী নিহত
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ভটভটির ধাক্কায় মো. আবু সিদ্দিক (২৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শেখেরখীল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নিমগাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবু সিদ্দিক শেখেরখীল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আবুল কাশেমের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি আবু সিদ্দিককে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে এলাকাবাসীর অভিযোগ, ওই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সড়কের নিরাপত্তা বাড়ানোর দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, ভটভটির ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এমআরএএইচ/এমএএইচ/
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ভটভটির ধাক্কায় মো. আবু সিদ্দিক (২৬) নামে এক পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শেখেরখীল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নিমগাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবু সিদ্দিক শেখেরখীল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আবুল কাশেমের ছেলে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি আবু সিদ্দিককে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে এলাকাবাসীর অভিযোগ, ওই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সড়কের নিরাপত্তা বাড়ানোর দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, ভটভটির ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমআরএএইচ/এমএএইচ/
What's Your Reaction?