বাঁশখালীতে হেফজখানা-এতিমখানায় অনুদান, বন্যার্তদের খাদ্য সহায়তা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল ইউনিয়নের বাংলা বাজার হেফজখানা ও এতিমখানায় ৫০ হাজার টাকার আর্থিক অনুদান দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। পাশাপাশি মাদরাসা নির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পানিবন্দি মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারফুল হক চৌধুরী মারুফ। প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, শিক্ষা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে মাদরাসা, হেফজখানা ও এতিমখানার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এসব প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা করা সমাজের সবার দায়িত্ব। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট লাঘবে সবাইকে এগিয়ে আসতে হবে। দুর্যোগের সময় কোনো মানুষ যেন অনাহারে বা কষ্টে না থাকে, সে লক্ষ্যে সহযোগিতা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন আবদুর রশীদ,

বাঁশখালীতে হেফজখানা-এতিমখানায় অনুদান, বন্যার্তদের খাদ্য সহায়তা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল ইউনিয়নের বাংলা বাজার হেফজখানা ও এতিমখানায় ৫০ হাজার টাকার আর্থিক অনুদান দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। পাশাপাশি মাদরাসা নির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পানিবন্দি মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারফুল হক চৌধুরী মারুফ।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, শিক্ষা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে মাদরাসা, হেফজখানা ও এতিমখানার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এসব প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা করা সমাজের সবার দায়িত্ব।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট লাঘবে সবাইকে এগিয়ে আসতে হবে। দুর্যোগের সময় কোনো মানুষ যেন অনাহারে বা কষ্টে না থাকে, সে লক্ষ্যে সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন আবদুর রশীদ, রাসেল সিকদার, সামিয়াত আমিন জিসান, কালামুল হক চৌধুরী, রহিম, এরফানুল হক চৌধুরী, ইব্রাহিম, খোরশেদুল আলম, আবদুল মালেকসহ অনেকে।

এমআরএএইচ/এমআইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow