বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সম্পাদক মাহবুব

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের মাধ্যমে বাংলাদেশ আইন সমিতির ২০২৬ সালের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে এ কে এম আফজাল উল মুনীর এবং সাধারণ সম্পাদক পদে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত কমিটির দপ্তর সম্পাদক বেল্লাল হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানান। তিনি জানান, শুক্রবার (৬ মার্চ) সমিতির প্রাঙ্গণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল উপস্থিত ছিলেন। এছাড়া, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি, অধস্তন আদালতের বিচারক ও আইনজীবীরা অংশ নেন। কমিটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, হাসিনা মমতাজ মিষ্টি, সুপ্রিয়া দাস, নূরনাহার (লিপি), আফরোজা বেগম মিতা, তানিয়া কামাল ও আলী নাছের খান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. মামুনুর রশিদ ও নুসরাত ইয়াসমিন সুমাইয়া। সহ-সাধারণ সম্পাদক পদে আছেন মোহাম্মদ ছফওয়ান ও নিশাত ফারজানা নিপা। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সালেহ আকরাম সম্রাট ও মো. কামরুল হাসান। সাংগঠনিক সম্পাদক মো. আবদুল্লাহ আল মাসুদ। অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আরমান হোসাইন

বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সম্পাদক মাহবুব

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের মাধ্যমে বাংলাদেশ আইন সমিতির ২০২৬ সালের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে এ কে এম আফজাল উল মুনীর এবং সাধারণ সম্পাদক পদে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত কমিটির দপ্তর সম্পাদক বেল্লাল হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার (৬ মার্চ) সমিতির প্রাঙ্গণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল উপস্থিত ছিলেন। এছাড়া, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি, অধস্তন আদালতের বিচারক ও আইনজীবীরা অংশ নেন।

কমিটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, হাসিনা মমতাজ মিষ্টি, সুপ্রিয়া দাস, নূরনাহার (লিপি), আফরোজা বেগম মিতা, তানিয়া কামাল ও আলী নাছের খান।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. মামুনুর রশিদ ও নুসরাত ইয়াসমিন সুমাইয়া। সহ-সাধারণ সম্পাদক পদে আছেন মোহাম্মদ ছফওয়ান ও নিশাত ফারজানা নিপা। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সালেহ আকরাম সম্রাট ও মো. কামরুল হাসান। সাংগঠনিক সম্পাদক মো. আবদুল্লাহ আল মাসুদ।

অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আরমান হোসাইন। দপ্তর সম্পাদক বেল্লাল হোসাইন এবং সহ-দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী। এনরোলমেন্ট সম্পাদক মো. আহসান হাবিব।

শিক্ষা, সাহিত্য ও গবেষণা সম্পাদক হয়েছেন তৌহিদুর রহমান এবং সহ-সম্পাদক আল ফারহাদ বিন কাসেম (আলফ্রেড আরিব)। প্রচার ও জনসংযোগ সম্পাদক আব্দুস সাত্তার রনি এবং সহ-সম্পাদক মো. জিয়াউল ইসলাম (জিকু)।

আইনগত সহায়তা ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মো. মুহিব্বুল্লাহ এবং সহ-সম্পাদক সাব্বির হোসেন সিফাত। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী মেহেদী আল আমিন (শুভ) এবং সহ-সম্পাদক এম ওবায়দুল তালুকদার।

এছাড়া, আপ্যায়ন সম্পাদক সাগর তপাদার ও সহ-আপ্যায়ন সম্পাদক মো. ফারিদুর রহমান। গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শোয়াইব। পরিকল্পনা, উন্নয়ন ও কর্মসূচি সম্পাদক মো. শামসুল হক সোহাগ এবং সহ-সম্পাদক মো. জুয়েল ইসলাম।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মেহেদুল হাসান ও সহ-সম্পাদক আবু বকর সিদ্দিক (তিতাস)। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসাইন এবং সহ-সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান।

কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন হাফিজুল হক, মো. এমরান খান (রনি), শফিউল আলম, মো. হালিম হোসেন, রাশেদুজ্জামান মজুমদার, খান মো. মইনুল হাসান, জাহাঙ্গীর আলম, মোর্শেদ আল মামুন ভূঁইয়া, মুহাম্মদ হাবিবুল্লাহ, সালাহ উদ্দিন আহমেদ ও মোহাম্মদ মাসুম মিয়া।

নির্বাচন শেষে সমিতির সদস্যদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

শপথগ্রহণ শেষে নবনির্বাচিত নেতারা সমিতির সদস্যদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠা, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশ আইন সমিতি সক্রিয় ভূমিকা রাখবে।

এফএইচ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow