বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রতিরক্ষা সহায়তা বাড়তে পারে

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। এসময় দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহায়তা বাড়ানোর বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, যুক্তরাজ্যের হাইকমিশনারের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি এই সাক্ষাতে অংশ নেন। সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রতিরক্ষা সহায়তা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এছাড়া উভয় দেশের মধ্যে বিদ্যমান সামরিক সুসম্পর্ক অটুট রাখার বিষয়েও আলোচনা হয় বলে জানান আইএসপিআর। টিটি/এমকেআর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রতিরক্ষা সহায়তা বাড়তে পারে

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। এসময় দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহায়তা বাড়ানোর বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, যুক্তরাজ্যের হাইকমিশনারের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি এই সাক্ষাতে অংশ নেন। সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রতিরক্ষা সহায়তা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এছাড়া উভয় দেশের মধ্যে বিদ্যমান সামরিক সুসম্পর্ক অটুট রাখার বিষয়েও আলোচনা হয় বলে জানান আইএসপিআর।

টিটি/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow