বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নতুন সভাপতি আব্দুল আজিজ

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ২০২৬ সেশনের কেন্দ্রীয় সভাপতি ও সভাপতি পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। সংগঠনের নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মাদ আব্দুল আজিজ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত কেন্দ্রীয় সহযোগী সংগঠক সম্মেলনে নবনির্বাচিত সভাপতিকে শপথ পাঠ করান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এর আগে কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ ও অভিভাবক পরিষদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন মুহাম্মাদ হাবীবুল্লাহ মিসবাহ এবং দিদারুল ইসলাম। সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এই নির্বাচন পরিচালনা করেন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ কামাল উদ্দীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির শাহীনুর পাশা চৌধুরী, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা এমদাদ আশরাফ ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নতুন সভাপতি আব্দুল আজিজ

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ২০২৬ সেশনের কেন্দ্রীয় সভাপতি ও সভাপতি পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। সংগঠনের নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মাদ আব্দুল আজিজ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত কেন্দ্রীয় সহযোগী সংগঠক সম্মেলনে নবনির্বাচিত সভাপতিকে শপথ পাঠ করান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

এর আগে কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ ও অভিভাবক পরিষদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন মুহাম্মাদ হাবীবুল্লাহ মিসবাহ এবং দিদারুল ইসলাম।

সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এই নির্বাচন পরিচালনা করেন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ কামাল উদ্দীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির শাহীনুর পাশা চৌধুরী, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা এমদাদ আশরাফ ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান।

সম্মেলনে উপস্থিত শীর্ষ নেতারা নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানান। বক্তারা বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে এবং নতুন প্রজন্মকে আদর্শিক শিক্ষায় উজ্জীবিত করতে নবনির্বাচিত কমিটিকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow