বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের সব আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বহুল কাঙ্ক্ষিত এ নির্বাচনে ১১ দলীয় জোটের শরিক দল হিসেবে অংশ নিচ্ছে ইসলামি রাজনৈতিক সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস।
এবারের নির্বাচনে দলটির শীর্ষ নেতাদের মধ্যে কে কোন এলাকায় ভোট দেবেন, কালবেলাকে বিস্তারিত জানিয়েছে দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক মাওলানা হাসান জুনাইদ।
দলটির তথ্যমতে, জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহাম্মাদ মামুনুল হক মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
মজলিস অভিভাবক পরিষদের সদস্য ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আকরাম আলী সালথা উপজেলার বাহিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রয়োগ করবেন।
সিনিয়র নায়েবে আমির ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা ইউসুফ আশরাফ ঢাকার চকবাজারস্থ ইসলামবাগ মাদ্রাসা কেন্দ্রে ভোট দেবেন।
কেন্দ্রীয় নায়েবে আমির ও সুনামগঞ্জ-৩ আসনের প্রার্থী মাওলানা শাহ

কেন্দ্রীয় নায়েবে আমির ও সুনামগঞ্জ-৩ আসনের প্রার্থী মাওলানা শাহীনূর পাশা চৌধুরী স্থানীয় মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
দলের মহাসচিব ও শরিয়তপুর-১ আসনের প্রার্থী মাওলানা জালালুদ্দিন আহমাদ ৪৪নং কাথুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
এ ছাড়া যুগ্ম মহাসচিব ও কিশোরগঞ্জ-৬ আসনের প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন ভৈরবপুর রফিকুল ইসলাম মহিলা কলেজ কেন্দ্রে এবং যুগ্ম মহাসচিব ও শ্রমিক মজলিসের আহ্বায়ক মাওলানা শরাফত হোসেন ফরিদপুরে বোয়ালমারী ভাসানদিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হয়েছে এবং নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য কমিশনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করা ছাড়া আর কোনো প্রস্তুতি বাকি নেই।
তিনি আরও জানান, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের ইতিহাসে এবারই সর্বোচ্চসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
ভোটার উপস্থিতি প্রসঙ্গে মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘এবারের নির্বাচনে ভোটের হার ৫৫ শতাংশের কম বা বেশি হতে পারে বলে আমার ধারণা।’