বাংলাদেশ থেকে কি এবার পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে?

চলতি বছরের অন্যতম আলোচিত মহাজাগতিক ঘটনা হতে যাচ্ছে পূর্ণ সূর্যগ্রহণ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ২০২৬ সালের ১২ আগস্ট ইউরোপের বিভিন্ন অঞ্চলসহ উত্তর আটলান্টিকের আকাশে দেখা যাবে এই বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মতে, পূর্ণ সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে অবস্থান করে এবং তার ছায়া পৃথিবীর ওপর পড়ে। এতে নির্দিষ্ট কিছু এলাকা থেকে সূর্যকে সম্পূর্ণ আড়াল হতে দেখা যায়। কোথায় দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ? নাসার তথ্য অনুযায়ী, গ্রিনল্যান্ডের পূর্বঞ্চাল, আইসল্যান্ডের পশ্চিমাঞ্চল, স্পেনের উত্তরাঞ্চল ও পর্তুগালের উত্তর-পূর্বাঞ্চল থেকে সূর্যগ্রহণের পূর্ণতা বা ‘টোটালিটি’ দেখা যাবে। অন্যদিকে ইউরোপের বেশিরভাগ এলাকা, উত্তর আমেরিকার উত্তরাঞ্চল এবং উত্তর-পশ্চিম আফ্রিকায় আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। অর্থাৎ সেখানে সূর্যের একটি অংশ দৃশ্যমান থাকবে। তারমানে এবার এশিয়া মহাদেশের আকাশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায়। তাই এবার বাংলাদেশ থেকেও এই মহাজাগতিক ঘটনা এবার প্রত্যক্ষ করা যাবে না। নাসা জানিয়েছে, পূর্ণ সূর্যগ্রহণের সময়ক

বাংলাদেশ থেকে কি এবার পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে?

চলতি বছরের অন্যতম আলোচিত মহাজাগতিক ঘটনা হতে যাচ্ছে পূর্ণ সূর্যগ্রহণ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ২০২৬ সালের ১২ আগস্ট ইউরোপের বিভিন্ন অঞ্চলসহ উত্তর আটলান্টিকের আকাশে দেখা যাবে এই বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মতে, পূর্ণ সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে অবস্থান করে এবং তার ছায়া পৃথিবীর ওপর পড়ে। এতে নির্দিষ্ট কিছু এলাকা থেকে সূর্যকে সম্পূর্ণ আড়াল হতে দেখা যায়।

কোথায় দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ?

নাসার তথ্য অনুযায়ী, গ্রিনল্যান্ডের পূর্বঞ্চাল, আইসল্যান্ডের পশ্চিমাঞ্চল, স্পেনের উত্তরাঞ্চল ও পর্তুগালের উত্তর-পূর্বাঞ্চল থেকে সূর্যগ্রহণের পূর্ণতা বা ‘টোটালিটি’ দেখা যাবে।

অন্যদিকে ইউরোপের বেশিরভাগ এলাকা, উত্তর আমেরিকার উত্তরাঞ্চল এবং উত্তর-পশ্চিম আফ্রিকায় আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। অর্থাৎ সেখানে সূর্যের একটি অংশ দৃশ্যমান থাকবে।

তারমানে এবার এশিয়া মহাদেশের আকাশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায়। তাই এবার বাংলাদেশ থেকেও এই মহাজাগতিক ঘটনা এবার প্রত্যক্ষ করা যাবে না।

নাসা জানিয়েছে, পূর্ণ সূর্যগ্রহণের সময়কাল স্থানভেদে ভিন্ন হবে। অধিকাংশ এলাকায় সূর্য পুরোপুরি ঢাকা থাকবে দুই মিনিটেরও কম সময়। গ্রহণপথের কেন্দ্রীয় অংশে, বিশেষ করে গ্রিনল্যান্ড, উত্তর আটলান্টিক ও রাশিয়ার কিছু অঞ্চলে, এই সময় কিছুটা বেশি হতে পারে।
তবে কোথাওই পূর্ণ গ্রহণ আড়াই মিনিটের বেশি স্থায়ী হবে না।

ইউরোপ ও উত্তর আটলান্টিক অঞ্চলের আকাশপ্রেমীদের জন্য ২০২৬ সালের ১২ আগস্টের এই পূর্ণ সূর্যগ্রহণ হতে যাচ্ছে এক বিরল ও স্মরণীয় মহাজাগতিক অভিজ্ঞতা।

সূত্র: সিএনএন, এনডিটিভি

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow