‘বাংলাদেশ থেকে বছরে ৮ হাজার কোটি টাকা নিয়ে যায় মেটা’
বাংলাদেশ থেকে মেটা প্রতি বছর ৮ হাজার কোটি টাকা নিয়ে যায়। শনিবার (১৬ মে) রাজধানীর একটি হোটেলে ‘টেলিকম খাতে নতুন সরকারের ভিশন’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানায় বিশেষজ্ঞরা।
টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) এ সেমিনার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি সমীর কুমার দে।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন রবির রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স প্রধান সাহেদ আলম। স্বাগত বক্তব্য দেন টিআরএনবির সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবি।
প্রধান অতিথির বক্তব্যে টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘সরকার ৫জি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে গ্রামীণ পর্যায় পর্যন্ত নিয়ে যেতে গুরুত্বের সঙ্গে কাজ করছে। এ খাতে আগামী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে।’
শাহেদ আলম বলেন, ‘দেশে ফেসবুক ব্যবহার করে সাত কোটি ৩০ লাখের মতো মানুষ। প্রতি ফেসবুক ব্যবহারকারীর কাছ থেকে প্রতিষ্ঠানটি ১৫ ডলার আয় করে। সেই হিসাবে বাংলাদেশ থেকে ৭০ কোটি ডলার আয় করে তারা। এটা প্রতিষ্ঠানটির নিজস্ব হিসাব। অথচ বাংলাদেশের অর্থনীতিতে প্রতিষ্ঠানটির কোনো অবদান নেই।’
সেমিনারে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর টেল

সেমিনারে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী, বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী, এমটব মহাসচিব লে. কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল কবীর, বাংলাদেশ কম্পিটিশন কমিশনের সাবেক পরিচালক খালেদ আবু নাসের, বুয়েটের অধ্যাপক ড. লুৎফা আক্তার, বাংলালিংকের হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স তাইমুর রহমান প্রমুখ।