বাংলাদেশ থেকে হুমকি আসছে, অভিযোগ মমতাবিরোধী ঋতব্রতর
এবার পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের দ্বারস্থ হয়েছেন সদ্য মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেস ত্যাগ করা ঋতব্রত ব্যানার্জী। তার অভিযোগ বাংলাদেশি একাধিক নম্বর থেকে তাকে লাগাতার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে ভবানী ভবনে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের সঙ্গে সাক্ষাৎ করেন উলুবেড়িয়া পূর্বের এই বিধায়ক। ঋতব্রতর অভিযোগ, গত ৩ জুন থেকে নিয়মিতই বাংলাদেশের বিভিন্ন ফোন নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি। জানা যায়, প্রথমদিকে বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি ঋতব্রত। কিন্তু সম্প্রতি হুমকি এবং ফোনের সংখ্যা বেড়ে যাওয়ায় রাজ্য পুলিশের শীর্ষ কর্মকর্তাকে বিষয়টি জানানোর সিদ্ধান্ত নেন তিনি। ডিজি বর্তমান বিরোধীদলের এই নেতার অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ঋতব্রত ব্যানার্জী। এরইমধ্যে যেসব ফোন নম্বর থেকে হুমকি এসেছে, সেগুলোর বিষয়ে তদন্ত শুরু হয়েছে। আরও পড়ুন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে মোদীর নির্দেশনা চাইলেন দীনেশ ত্রিবেদী পশ্চিমবঙ্গ পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, নিজের বিধানসভা কেন্দ্রেও সতর্ক
এবার পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের দ্বারস্থ হয়েছেন সদ্য মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেস ত্যাগ করা ঋতব্রত ব্যানার্জী। তার অভিযোগ বাংলাদেশি একাধিক নম্বর থেকে তাকে লাগাতার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে ভবানী ভবনে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের সঙ্গে সাক্ষাৎ করেন উলুবেড়িয়া পূর্বের এই বিধায়ক। ঋতব্রতর অভিযোগ, গত ৩ জুন থেকে নিয়মিতই বাংলাদেশের বিভিন্ন ফোন নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি।
জানা যায়, প্রথমদিকে বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি ঋতব্রত। কিন্তু সম্প্রতি হুমকি এবং ফোনের সংখ্যা বেড়ে যাওয়ায় রাজ্য পুলিশের শীর্ষ কর্মকর্তাকে বিষয়টি জানানোর সিদ্ধান্ত নেন তিনি।
ডিজি বর্তমান বিরোধীদলের এই নেতার অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ঋতব্রত ব্যানার্জী। এরইমধ্যে যেসব ফোন নম্বর থেকে হুমকি এসেছে, সেগুলোর বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
পশ্চিমবঙ্গ পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, নিজের বিধানসভা কেন্দ্রেও সতর্ক থাকার পাশাপাশি পুলিশি নিরাপত্তা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে ঋতব্রতকে। যদিও ঠিক কী ধরনের হুমকি দেওয়া হয়েছে বা হুমকির নেপথ্যে কারা রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে চাননি বিরোধী দলনেতা।
সবশেষ বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রতীকে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র থেকে জয়ী হন ঋতব্রত। তবে, মমতা ব্যানার্জীরর সরকার পতনের পর তৃণমূলের অন্দরে ভাঙন শুরু হয়। ঋতব্রতের নেতৃত্বেই দলের একাংশ মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন।
প্রায় ৬৫ জন তৃণমূল বিধায়ককে নিয়ে পৃথক ব্লক গঠন করে ঋতব্রত ব্যানার্জীকে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করা হয়। অভিযোগ, এর পর থেকেই বাংলাদেশি ফোন নম্বর থেকে হুমকি আসতে শুরু করে।
এএমএ
What's Your Reaction?
