বাংলাদেশিদের জন্য নাগরিকত্বের নিয়ম বদলাল ভারত

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় নাগরিকত্ব আবেদনের নিয়মে নতুন পরিবর্তন এনেছে ভারত সরকার। এখন থেকে আবেদনকারীদের নিজ দেশের পাসপোর্টের অবস্থা সম্পর্কে বিশেষ ঘোষণা দিতে হবে। পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের জন্যও একই নিয়ম চালু করেছে দেশটি। মঙ্গলবার (১৯ মে) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়, নাগরিকত্ব বিধিমালা সংশোধন করে নতুন একটি শর্ত যুক্ত করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীর কাছে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান সরকারের ইস্যু করা বৈধ বা মেয়াদোত্তীর্ণ কোনো পাসপোর্ট থাকা যাবে না। তবে কারও কাছে সক্রিয় পাসপোর্ট থাকলে তাকে পাসপোর্ট নম্বর, কোথায় ও কবে ইস্যু হয়েছে এবং মেয়াদ শেষ হওয়ার তারিখসহ বিস্তারিত তথ্য জমা দিতে হবে। এছাড়া নাগরিকত্ব আবেদন অনুমোদনের ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট ডাক বিভাগের জ্যেষ্ঠ সুপারিনটেনডেন্ট বা সুপারিনটেনডেন্টের কাছে বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট জমা দেওয়ার ঘোষণাও দিতে হবে আবেদনকারীদের। ভারতের নাগরিকত্ব বিধিমালা, ২০০৯-এ এই সংশোধন আনা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্র

বাংলাদেশিদের জন্য নাগরিকত্বের নিয়ম বদলাল ভারত

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় নাগরিকত্ব আবেদনের নিয়মে নতুন পরিবর্তন এনেছে ভারত সরকার। এখন থেকে আবেদনকারীদের নিজ দেশের পাসপোর্টের অবস্থা সম্পর্কে বিশেষ ঘোষণা দিতে হবে। পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের জন্যও একই নিয়ম চালু করেছে দেশটি।

মঙ্গলবার (১৯ মে) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়, নাগরিকত্ব বিধিমালা সংশোধন করে নতুন একটি শর্ত যুক্ত করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীর কাছে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান সরকারের ইস্যু করা বৈধ বা মেয়াদোত্তীর্ণ কোনো পাসপোর্ট থাকা যাবে না।

তবে কারও কাছে সক্রিয় পাসপোর্ট থাকলে তাকে পাসপোর্ট নম্বর, কোথায় ও কবে ইস্যু হয়েছে এবং মেয়াদ শেষ হওয়ার তারিখসহ বিস্তারিত তথ্য জমা দিতে হবে।

এছাড়া নাগরিকত্ব আবেদন অনুমোদনের ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট ডাক বিভাগের জ্যেষ্ঠ সুপারিনটেনডেন্ট বা সুপারিনটেনডেন্টের কাছে বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট জমা দেওয়ার ঘোষণাও দিতে হবে আবেদনকারীদের।

ভারতের নাগরিকত্ব বিধিমালা, ২০০৯-এ এই সংশোধন আনা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow