বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

ডাটা স্টেট লিমিটেডের উদ্যোগে নির্মিত আধুনিক ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম একশো (EkSho) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে। নিরাপদ ও স্বচ্ছ অনলাইন ফান্ডরেইজিং ব্যবস্থার মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন মানবিক ও সামাজিক উদ্যোগের জন্য অর্থ সংগ্রহে সহায়তা করাই প্ল্যাটফর্মটির লক্ষ্য। আন্তর্জাতিক ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মগুলোর আদলে তৈরি EkSho-এর মাধ্যমে ব্যবহারকারীরা মাত্র পাঁচ মিনিটের মধ্যে ফান্ডরেইজিং ক্যাম্পেইন চালু করতে পারবেন। চিকিৎসা, শিক্ষা, ক্ষুদ্র ব্যবসার সম্প্রসারণ, মানবিক সহায়তা, প্রাণী কল্যাণ এবং কমিউনিটি উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন খাতে অর্থ সংগ্রহের সুযোগ রয়েছে এই প্ল্যাটফর্মে। এছাড়া দেশ-বিদেশ থেকে অনুদান গ্রহণের সুবিধাও রয়েছে। স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে EkSho-তে রয়েছে পরিচয় যাচাই ব্যবস্থা, ক্যাম্পেইন পর্যবেক্ষণ, নিরাপদ পেমেন্ট সিস্টেম এবং রিয়েল-টাইম ডোনেশন ট্র্যাকিং সুবিধা। উদ্বোধনের সময় প্রতিষ্ঠানটি ‘পাওয়ার অব ১০ টাকা’ নামে একটি বিশেষ প্রচারণা চালু করে, যার মূল বার্তা হলো—অল্প অল্প করে অনেক মানুষের অবদান একত্রিত হলে তা বড় পরিবর্তন আনতে পারে

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু
ডাটা স্টেট লিমিটেডের উদ্যোগে নির্মিত আধুনিক ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম একশো (EkSho) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে। নিরাপদ ও স্বচ্ছ অনলাইন ফান্ডরেইজিং ব্যবস্থার মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন মানবিক ও সামাজিক উদ্যোগের জন্য অর্থ সংগ্রহে সহায়তা করাই প্ল্যাটফর্মটির লক্ষ্য। আন্তর্জাতিক ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মগুলোর আদলে তৈরি EkSho-এর মাধ্যমে ব্যবহারকারীরা মাত্র পাঁচ মিনিটের মধ্যে ফান্ডরেইজিং ক্যাম্পেইন চালু করতে পারবেন। চিকিৎসা, শিক্ষা, ক্ষুদ্র ব্যবসার সম্প্রসারণ, মানবিক সহায়তা, প্রাণী কল্যাণ এবং কমিউনিটি উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন খাতে অর্থ সংগ্রহের সুযোগ রয়েছে এই প্ল্যাটফর্মে। এছাড়া দেশ-বিদেশ থেকে অনুদান গ্রহণের সুবিধাও রয়েছে। স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে EkSho-তে রয়েছে পরিচয় যাচাই ব্যবস্থা, ক্যাম্পেইন পর্যবেক্ষণ, নিরাপদ পেমেন্ট সিস্টেম এবং রিয়েল-টাইম ডোনেশন ট্র্যাকিং সুবিধা। উদ্বোধনের সময় প্রতিষ্ঠানটি ‘পাওয়ার অব ১০ টাকা’ নামে একটি বিশেষ প্রচারণা চালু করে, যার মূল বার্তা হলো—অল্প অল্প করে অনেক মানুষের অবদান একত্রিত হলে তা বড় পরিবর্তন আনতে পারে। EkSho-এর প্রতিষ্ঠাতা মান্নাসিফ সিদ্দিকী বলেন, ‘আমরা এমন একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, যেখানে বাংলাদেশের মানুষ প্রয়োজনে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে পারবে এবং কমিউনিটি-নির্ভর সহায়তার একটি শক্তিশালী সংস্কৃতি গড়ে উঠবে।’ ইতোমধ্যে চিকিৎসা সহায়তা, প্রাণী কল্যাণ এবং জীবিকা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে অর্থ সংগ্রহে সহায়তা করেছে EkSho। এসব উদ্যোগ বাংলাদেশে ডিজিটাল ক্রাউডফান্ডিংয়ের ক্রমবর্ধমান সম্ভাবনাকে আরও স্পষ্ট করে তুলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow