বাংলাদেশে গম পাঠানোকে কেন্দ্র করে আইনি বিপাকে নুসরাত জাহান
অভিনয় জগতের রঙিন আলো বনাম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তীক্ষ্ণ জেরা, টালিউড সুন্দরী নুসরাত জাহানের জীবন যেন এখন হয়ে উঠেছে এক টানটান থ্রিলার। ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের মেঘ কাটতে না কাটতেই এবার অভিনেত্রীর ওপর আছড়ে পড়ল রেশন দুর্নীতির কালো ছায়া। ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তলবে বিপাকে পড়েছেন এই অভিনেত্রী। আগামী ২২ এপ্রিল তাকে কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বাংলাদেশে গম পাঠানোকে কেন্দ্র করে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই সূত্রেই নুসরাতকে তলব করেছে ইডি।
উল্লেখ্য, যে সময় এই দুর্নীতির অভিযোগ ওঠে, তখন তিনি ভারতের বসিরহাটের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তবে জানা যায়, নুসরাত কলকাতায় নয়, বরং দিল্লিতে হাজিরা দেওয়ার আবেদন জানিয়েছেন ।
এদিকে সম্প্রতি যশ দাশগুপ্ত আর নুসরাত জাহান ছুটি কাটাচ্ছিলেন। বাংলা ছবির এই দুই নামী মুখকে নিয়মিত দেখা যায় শহরের বিভিন্ন অনুষ্ঠানে। নুসরাতকে বাংলা ছবিতে দেখার জন্যও অপেক্ষা করে রয়েছেন তার অনুরাগীরা। পাশাপাশি ছেলেকে বড় করছেন নায়িকা। ছেলের সঙ্গে অনেক মিষ্টি
অভিনয় জগতের রঙিন আলো বনাম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তীক্ষ্ণ জেরা, টালিউড সুন্দরী নুসরাত জাহানের জীবন যেন এখন হয়ে উঠেছে এক টানটান থ্রিলার। ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের মেঘ কাটতে না কাটতেই এবার অভিনেত্রীর ওপর আছড়ে পড়ল রেশন দুর্নীতির কালো ছায়া। ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তলবে বিপাকে পড়েছেন এই অভিনেত্রী। আগামী ২২ এপ্রিল তাকে কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বাংলাদেশে গম পাঠানোকে কেন্দ্র করে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই সূত্রেই নুসরাতকে তলব করেছে ইডি।
উল্লেখ্য, যে সময় এই দুর্নীতির অভিযোগ ওঠে, তখন তিনি ভারতের বসিরহাটের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তবে জানা যায়, নুসরাত কলকাতায় নয়, বরং দিল্লিতে হাজিরা দেওয়ার আবেদন জানিয়েছেন ।
এদিকে সম্প্রতি যশ দাশগুপ্ত আর নুসরাত জাহান ছুটি কাটাচ্ছিলেন। বাংলা ছবির এই দুই নামী মুখকে নিয়মিত দেখা যায় শহরের বিভিন্ন অনুষ্ঠানে। নুসরাতকে বাংলা ছবিতে দেখার জন্যও অপেক্ষা করে রয়েছেন তার অনুরাগীরা। পাশাপাশি ছেলেকে বড় করছেন নায়িকা। ছেলের সঙ্গে অনেক মিষ্টি মুহূর্ত তিনি ভাগ করে নেন সামাজিক মাধ্যমে।