বাংলাদেশে গম রপ্তানির প্রস্তাব অস্ট্রেলিয়ার

বাংলাদেশে গম রপ্তানির প্রস্তাব দিয়েছে অস্ট্রেলিয়া। ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সুসান রাইলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ প্রস্তাব দেয়। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে খাদ্য মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক, খাদ্য নিরাপত্তা ও খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। খাদ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি বলেন, বর্তমান সরকার দেশের খাদ্য মজুত ও সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খাদ্য সংরক্ষণ ও আধুনিক গুদাম ব্যবস্থাপনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকার দেশের সব নাগরিকের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট রয়েছে। আব্দুল বারী জানান, দেশের সব মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জনে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তবে একদিনে এ সমস্যার সমাধান সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, সরক

বাংলাদেশে গম রপ্তানির প্রস্তাব অস্ট্রেলিয়ার

বাংলাদেশে গম রপ্তানির প্রস্তাব দিয়েছে অস্ট্রেলিয়া। ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সুসান রাইলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ প্রস্তাব দেয়।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে খাদ্য মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক, খাদ্য নিরাপত্তা ও খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

খাদ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি বলেন, বর্তমান সরকার দেশের খাদ্য মজুত ও সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খাদ্য সংরক্ষণ ও আধুনিক গুদাম ব্যবস্থাপনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকার দেশের সব নাগরিকের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট রয়েছে।

বাংলাদেশে গম রপ্তানির প্রস্তাব অস্ট্রেলিয়ার

আব্দুল বারী জানান, দেশের সব মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জনে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তবে একদিনে এ সমস্যার সমাধান সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, সরকার এরই মধ্যে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং পর্যায়ক্রমে সবার সহযোগিতায় নিরাপদ খাদ্য নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এসময় অস্ট্রেলিয়ান হাইকমিশনার প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও খাদ্য ব্যবস্থাপনায় সরকারের সফলতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান।

সাক্ষাৎকালে অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পোবকি, সেকেন্ড সেক্রেটারি (ইকোনমিক) জশুয়া গাকুতান, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানাসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow