বাংলাদেশে জ্বালানিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে আলজেরিয়া

বাংলাদেশে জ্বালানিসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি। রোববার (১৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি এ কথা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সাক্ষাৎকালে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চপর্যায়ের বৈঠক ও জয়েন্ট কনসালটেটিভ কমিশন গঠনের চলমান প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান এবং আলজেরিয়ার হাইড্রোকার্বন খাতে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহকে স্বাগত জানান। বৈঠকে উভয়পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে জ্বালানি, অবকাঠামো, ওষুধশিল্প, জাহাজ নির্মাণ এবং জনশক্তি খাতে সহযোগিতা জোরদারের ও

বাংলাদেশে জ্বালানিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে আলজেরিয়া

বাংলাদেশে জ্বালানিসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি।

রোববার (১৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি এ কথা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চপর্যায়ের বৈঠক ও জয়েন্ট কনসালটেটিভ কমিশন গঠনের চলমান প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান এবং আলজেরিয়ার হাইড্রোকার্বন খাতে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহকে স্বাগত জানান।

বৈঠকে উভয়পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে জ্বালানি, অবকাঠামো, ওষুধশিল্প, জাহাজ নির্মাণ এবং জনশক্তি খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রতিমন্ত্রী শিক্ষাখাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন এবং দুই দেশের মধ্যে জয়েন্ট কনসালটেটিভ কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত জানান।

রাষ্ট্রদূত আলজেরিয়ার পক্ষ থেকে জ্বালানি, শিক্ষা ও কৃষিসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি দক্ষ ও অদক্ষ জনশক্তি নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময়, পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি এবং নিয়মিত উচ্চপর্যায়ের সফর ও বৈঠক বৃদ্ধির আহ্বান জানান।

রাষ্ট্রদূত আলজেরিয়ার পক্ষ থেকে বাংলাদেশের প্রতি অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

জেপিআই/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow