বাংলাদেশে ঢুকে আখ চুরি, ভারতীয় নাগরিককে পুলিশে দিল বিজিবি
পঞ্চগড়ের সদর উপজেলার বিরাজোত সীমান্ত এলাকায় বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। রোববার (৯ আগস্ট) বিকেলে মাগুরমারী সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। দীপঙ্কর গোপের (৩৫) ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার কুকুরজান মহকুমার তসরপাড়া এলাকার মিশ্রিপাল গোপের ছেলে। পুলিশ ও বিজিবি জানায়, দীপঙ্কর গোপ নামে ওই ভারতীয় নাগরিক শনিবার সকালে সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের বিরাজোত সীমান্তে অবৈধ অনুপ্রবেশ করে বাংলাদেশর আখ ক্ষেতে প্রবেশ করে আখ চুরি করার সময় স্থানীয়রা তাকে ধরে ফেলে। পরে তাকে স্থানীয়রা ওই গ্রামে আটক করে রাখে। এ সময় স্থানীয়রা তাকে ফেরত দেওয়ার বিনিময়ে গত বুধবার সকালে ওই সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বৃদ্ধ তমিজ উদ্দিনকে (৭৮) ফেরত দেওয়ার দাবি তোলেন। এদিকে বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকও হয়। তবে বিষয়টির সমাধান না হওয়ায় স্থানীয়রা ওই ভারতীয় নাগরিককে বিজিবির হাতে তুলে দেয়। রোববার বিকেলে বিজিবি তাকে পঞ্চগড় সদর
পঞ্চগড়ের সদর উপজেলার বিরাজোত সীমান্ত এলাকায় বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
রোববার (৯ আগস্ট) বিকেলে মাগুরমারী সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
দীপঙ্কর গোপের (৩৫) ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার কুকুরজান মহকুমার তসরপাড়া এলাকার মিশ্রিপাল গোপের ছেলে।
পুলিশ ও বিজিবি জানায়, দীপঙ্কর গোপ নামে ওই ভারতীয় নাগরিক শনিবার সকালে সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের বিরাজোত সীমান্তে অবৈধ অনুপ্রবেশ করে বাংলাদেশর আখ ক্ষেতে প্রবেশ করে আখ চুরি করার সময় স্থানীয়রা তাকে ধরে ফেলে। পরে তাকে স্থানীয়রা ওই গ্রামে আটক করে রাখে। এ সময় স্থানীয়রা তাকে ফেরত দেওয়ার বিনিময়ে গত বুধবার সকালে ওই সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বৃদ্ধ তমিজ উদ্দিনকে (৭৮) ফেরত দেওয়ার দাবি তোলেন।
এদিকে বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকও হয়। তবে বিষয়টির সমাধান না হওয়ায় স্থানীয়রা ওই ভারতীয় নাগরিককে বিজিবির হাতে তুলে দেয়। রোববার বিকেলে বিজিবি তাকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, ভারতীয় ওই নাগরিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ বলেন, সীমান্তের বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয়রা আমাদের জানায়নি। তবে এক ভারতীয় নাগরিককে নিয়ে এলে বিএসএফ বিষয়টি আমাদের জানায়। পরে আমরা স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, এক ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশ করে আখ কাটার সময় তাকে ধরে নিয়ে আসা হয়। পরে এ নিয়ে কোম্পানি ও ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, রোববার বিকেলে পতাকা বৈঠকে বিএসএফ জানায়, তারা বাংলাদেশি নাগরিককে কাঁটাতার বেড়া কাটার অপরাধে আদালতে সোপর্দ করেছে। আমরা তার প্রতিবাদ করে জানিয়েছি, বৃদ্ধ মানুষ কীভাবে কাঁটাতারের বেড়া কাটবে। বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করা ভারতীয় নাগরিককে পুলিশে সোপর্দ করা হয়েছে।
What's Your Reaction?