বাংলাদেশের আকাশে যেদিন উঠতে পারে রমজানের চাঁদ

ইসলাম ধর্মাবলম্বীদের ইবাদতের মাস পবিত্র রমজানের চাঁদ আগামী ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেখা যেতে পারে। এমন পূর্বাভাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান চর্চা সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)। এর আগে ধারণা করা হচ্ছিল যে আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রমজানের চাঁদ দেখা যেতে পারে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন জ্যোতির্বিজ্ঞান গবেষণা সংস্থা জানিয়েছিল, ১৭ ফেব্রুয়ারি সূর্যাস্তের পরপর আকাশে উঠবে রমজান মাসের চাঁদ। তবে গতকাল রোববারের বিবৃতিতে আইএসি বলেছে, ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদের গঠনপ্রক্রিয়া চূড়ান্ত অবস্থায় থাকবে এবং ১৯ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর এক মিনিটের জন্য আমিরাতের আকাশে দৃশ্যমান হবে রমজানের চাঁদ। ইসলাম ধর্মের তৃতীয় স্তম্ভের নাম সিয়াম (রোজা)। আল্লাহর সন্তুষ্টির জন্য সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার না করা এবং ইন্দ্রিয় সংযম পালনকে সিয়াম বলা হয়। মুসলমানরা এই মাসে ইবাদত বন্দেগির মাধ্যমে তা পালন করেন। রমজানের ২৯ অথবা ৩০ তারিখে শাওয়াল মাসের চাঁদ ওঠে। এই চাঁদ ইসলাম ধর্মের প্রধান উৎসব ঈদুল ফিতরের বার্তা নিয়ে আসে। ঈদুল ফিতর উদযাপনের মধ্যে দিয়ে রমজানের সিয়াম স

বাংলাদেশের আকাশে যেদিন উঠতে পারে রমজানের চাঁদ

ইসলাম ধর্মাবলম্বীদের ইবাদতের মাস পবিত্র রমজানের চাঁদ আগামী ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেখা যেতে পারে। এমন পূর্বাভাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান চর্চা সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)।

এর আগে ধারণা করা হচ্ছিল যে আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রমজানের চাঁদ দেখা যেতে পারে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন জ্যোতির্বিজ্ঞান গবেষণা সংস্থা জানিয়েছিল, ১৭ ফেব্রুয়ারি সূর্যাস্তের পরপর আকাশে উঠবে রমজান মাসের চাঁদ।

তবে গতকাল রোববারের বিবৃতিতে আইএসি বলেছে, ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদের গঠনপ্রক্রিয়া চূড়ান্ত অবস্থায় থাকবে এবং ১৯ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর এক মিনিটের জন্য আমিরাতের আকাশে দৃশ্যমান হবে রমজানের চাঁদ।

ইসলাম ধর্মের তৃতীয় স্তম্ভের নাম সিয়াম (রোজা)। আল্লাহর সন্তুষ্টির জন্য সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার না করা এবং ইন্দ্রিয় সংযম পালনকে সিয়াম বলা হয়। মুসলমানরা এই মাসে ইবাদত বন্দেগির মাধ্যমে তা পালন করেন।

রমজানের ২৯ অথবা ৩০ তারিখে শাওয়াল মাসের চাঁদ ওঠে। এই চাঁদ ইসলাম ধর্মের প্রধান উৎসব ঈদুল ফিতরের বার্তা নিয়ে আসে। ঈদুল ফিতর উদযাপনের মধ্যে দিয়ে রমজানের সিয়াম সাধনা শেষ করে আগের মতো স্বাভাবিক জীবনে প্রবেশ করেন মুসলিমরা।

বাংলাদেশে পবিত্র রমজান শুরু হয় মধ্যপ্রাচ্যের এক দিন পর থেকে। সেই হিসাবে আইএসির বিবৃতির ভিত্তিতে বলা যায়, আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ উঠতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow