বাংলাদেশের দল ঘোষণা, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের আগের দুই আসরের শিরোপা জিতেছে বাংলাদেশ। এবার দলটির সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্টের এবারের আসরের জন্য আজ বুধবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যথারীতি নেতৃত্বে থাকছেন আফঈদা খন্দকার। দলে আছেন ঋতুপর্ণা চাকমা, শাসসুন্নাহার, রূপনা চাকমা, মিলি আক্তার, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মোছা: সাগরিকাদের মতো পরিচিত মুখরা। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের এবারের আয়োজক ভারত। টুর্নামেন্ট শুরু হবে ২৫ মে। ফাইনাল হবে ৫ জুন। ২০২২ এবং ২০২৪ সালের আসরের ফাইনালে নেপালকে হারিয়ে নারী সাফের শ্রেষ্ঠত্বের মুকুট পরে বাংলাদেশ। ২০২২ সালের ফাইনালে হিমালয়ের দেশটির বিপক্ষে সাবিনার দল জিতেছিল ৩-১ গোলে। নারী সাফের ইতিহাসে সেটাই ছিল বাংলাদেশের প্রথম শিরোপা। তার পরের আসর অর্থাৎ ২০২৪ সালের ফাইনালে বাংলাদেশের জয় ২-১ ব্যবধানে। ২০২২ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর একাধিক স্মরণীয় ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলেছে সাগরিকা, ঋতুপর্নারা। এ ছাড়া নারী ফুটবলের বয়সভিত্তিক দলগুলোর হাত ধরে এসেছে

বাংলাদেশের দল ঘোষণা, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের আগের দুই আসরের শিরোপা জিতেছে বাংলাদেশ। এবার দলটির সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্টের এবারের আসরের জন্য আজ বুধবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যথারীতি নেতৃত্বে থাকছেন আফঈদা খন্দকার। দলে আছেন ঋতুপর্ণা চাকমা, শাসসুন্নাহার, রূপনা চাকমা, মিলি আক্তার, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মোছা: সাগরিকাদের মতো পরিচিত মুখরা। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের এবারের আয়োজক ভারত। টুর্নামেন্ট শুরু হবে ২৫ মে। ফাইনাল হবে ৫ জুন। ২০২২ এবং ২০২৪ সালের আসরের ফাইনালে নেপালকে হারিয়ে নারী সাফের শ্রেষ্ঠত্বের মুকুট পরে বাংলাদেশ। ২০২২ সালের ফাইনালে হিমালয়ের দেশটির বিপক্ষে সাবিনার দল জিতেছিল ৩-১ গোলে। নারী সাফের ইতিহাসে সেটাই ছিল বাংলাদেশের প্রথম শিরোপা। তার পরের আসর অর্থাৎ ২০২৪ সালের ফাইনালে বাংলাদেশের জয় ২-১ ব্যবধানে। ২০২২ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর একাধিক স্মরণীয় ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলেছে সাগরিকা, ঋতুপর্নারা। এ ছাড়া নারী ফুটবলের বয়সভিত্তিক দলগুলোর হাত ধরে এসেছে সাফল্য। এবার টানা তৃতীয়বারের মতো সাফের শিরোপা জিততে ভারত যাবে বাংলাদেশ নারী ফুটবল দল। সাফ নারী চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ দল:  আফঈদা খন্দকার (অধিনায়ক), রূপনা চাকমা, মিলি আক্তার, ঋতুপর্ণা চাকমা, শাসসুন্নাহার, রূপনা চাকমা, মিলি আক্তার, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মোছা: সাগরিকা, স্বর্ণা রানী, হালিমা আক্তার, শিউলি আজিম, সুরমা জান্নাত, কোহাতি কিসকু, সুরভি আক্তার আরফিন, শামসুন্নাহার, শামসুন্নাহার জুনিয়র, উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস, মোমিতা খাতুন, শাহেদা আক্তার রিপা, উমহেলা মারমা, তহুরা খাতুন, আনিকা রানিয়া সিদ্দিকী, সৌরভী আকন্দ প্রীতি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow