বাংলাদেশের পরিবর্তে সুযোগ পাওয়া সেই স্কটল্যান্ডই এবার ধুয়ে দিল আইসিসিকে

সম্পর্ক বদলে গেল একটি পলকে- জনপ্রিয় এই গানটি শোনেননি, এমন লোক খুঁজে পাওয়া কঠিন। মাত্র কয়েক মাস আগেই যে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) হয়ে গিয়েছিল স্কটল্যান্ডের ‘বন্ধু’, এবার স্কটিশরাই ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে কথা বলছে। অথচ এই স্কটল্যান্ডই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলেছে। এ বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেয় বাংলাদেশ। নির্ধারিত সময়সীমা পেরোনোর পর আইসিসি স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ দেয়। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় মূলত স্কটিশরা সুযোগ পায়। এবার ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ নিয়ে খেপেছে তারা। সোমবার ক্রিকেট স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড (কেনসিবি) এক যৌথ বিবৃতিতে লিখেছে, ‘এসব পরিবর্তন সহযোগী দেশগুলোর ক্রিকেটের পথে একটি বড় ধাক্কা। গত কয়েক বছরে বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসারে যে অগ্রগতি হয়েছে, সেটা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।’ মূলত ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সংস্করণ বদলানোয় খেপেছে স্কটল্যান্ড-নেদারল্যান্ডসের মতো সহযোগী দেশগুলো। জুলাইয়ে আইসিসি আগামী ওয়া

বাংলাদেশের পরিবর্তে সুযোগ পাওয়া সেই স্কটল্যান্ডই এবার ধুয়ে দিল আইসিসিকে

সম্পর্ক বদলে গেল একটি পলকে- জনপ্রিয় এই গানটি শোনেননি, এমন লোক খুঁজে পাওয়া কঠিন। মাত্র কয়েক মাস আগেই যে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) হয়ে গিয়েছিল স্কটল্যান্ডের ‘বন্ধু’, এবার স্কটিশরাই ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে কথা বলছে। অথচ এই স্কটল্যান্ডই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলেছে।

এ বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেয় বাংলাদেশ। নির্ধারিত সময়সীমা পেরোনোর পর আইসিসি স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ দেয়। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় মূলত স্কটিশরা সুযোগ পায়। এবার ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ নিয়ে খেপেছে তারা। সোমবার ক্রিকেট স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড (কেনসিবি) এক যৌথ বিবৃতিতে লিখেছে, ‘এসব পরিবর্তন সহযোগী দেশগুলোর ক্রিকেটের পথে একটি বড় ধাক্কা। গত কয়েক বছরে বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসারে যে অগ্রগতি হয়েছে, সেটা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।’

মূলত ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সংস্করণ বদলানোয় খেপেছে স্কটল্যান্ড-নেদারল্যান্ডসের মতো সহযোগী দেশগুলো। জুলাইয়ে আইসিসি আগামী ওয়ানডে বিশ্বকাপে ‘সুপার সিরিজ’ নামে নতুন একটি পর্ব যুক্ত করেছে। বিশ্বকাপে অংশ নেওয়া ১৪ দলের মধ্যে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে ১২ থেকে ১৪ নম্বর দল অংশ নেবে সুপার সিরিজে। সিঙ্গেল লিগ পদ্ধতির সুপার সিরিজ থেকে কেবল একটি দল উঠবে দ্বিতীয় রাউন্ডে। পরবর্তীতে ১২ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। তার মানে দাঁড়াল মাত্র ২ ম্যাচ খেলেই দুই দল বিশ্বকাপ থেকে বিদায় নেবে।

সংস্করণ বদলানোর ঘোষণা দেওয়ার পর ক্রিকেট স্কটল্যান্ড, কেএনসিবি এবং অন্যান্য সহযোগী দলগুলো আইসিসির সঙ্গে দুটি বৈঠক করে। এসব বৈঠকে সংস্করণ পরিবর্তনের বিষয়ে স্বচ্ছতা দাবি করে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছিল। তবে ক্রিকেট স্কটল্যান্ড, কেএনসিবি গতকাল এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, দুই সপ্তাহেরও বেশি আগে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকের পর আইসিসি কোনো ব্যাখ্যা দেয়নি।

সহযোগী দেশগুলোর সঙ্গে বৈঠকের পর সাড়া না দেওয়ায় আইসিসির এমন আচরণ ক্রিকেট স্কটল্যান্ড ও কেএনসিবির কাছে ‘হতাশাজনক ও অসম্মানজনক’। যৌথ বিবৃতিতে দুই ক্রিকেট বোর্ড লিখেছে, ‘ক্রিকেট যেখানে তার পরিসর বাড়াতে, দর্শক টানা এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিজেদের অবস্থান পোক্ত করতে চাচ্ছে, সেই সময় উদীয়মান দেশগুলোর সুযোগ কমানো একেবারেই ভুল বার্তা দিচ্ছে। আইসিসি এবং অন্যান্য সদস্যদের সঙ্গে বিশ্ব ক্রিকেটের উন্নয়নে আমরা গঠনমূলক কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু এসব পরিবর্তনের (বিশ্বকাপের সংস্করণ বদলানো) প্রভাব এবং যে প্রক্রিয়ায় এগুলো করা হয়েছে, সেটা নিয়ে উদ্বিগ্ন। সিদ্ধান্তগুলো নেওয়ার আগে যথেষ্ট আলোচনা করা দরকার ছিল।’

বেলফাস্টে গতকাল তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান ৩ উইকেটে জয়ের পর ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১০ দল ঠিক হয়েছে। আফগানদের সঙ্গে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড এবং বিশ্বকাপের দুই আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে।

তথ্যসূত্র : রয়টার্স

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow