বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে বাবর আজমকে পাচ্ছে না পাকিস্তান

সদ্যই পিএসএলে পেশোয়ার জালমিকে শিরোপা জিতিয়েছেন অধিনায়ক বাবর আজম। ৫৮৮ রান করে পিএসএলে হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রহকারী। করেছেন দুটি সেঞ্চুরি। পাকিস্তান টেস্ট দলের অপরিহার্য সদস্য এই অভিজ্ঞ ব্যাটার। টেস্ট সিরিজ খেলার জন্য পিএসএল শেষেই ঢাকায় চলে এসেছিলেন তিনি। তবে, শুক্রবার মিরপুর শেরে বাংলায় বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামার আগে পাকিস্তানের জন্য দুঃসংবাদ। প্রথম টেস্টে অভিজ্ঞ এই ব্যাটারকে পাচ্ছে না সফরকারীরা। ইনজুরির কারণে প্রথম ম্যাচ থেকে চিটকে গেছেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কর্তৃক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য। সেখানে লেখা হয়েছে, ‘বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারবেন না বাবর আজম। বাঁ-হাঁটুর চোটের কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন পাকিস্তানের তারকা ব্যাটার।’ তারা আরও লিখেছে, ‘পাকিস্তান দলের মেডিকেল প্যানেল বর্তমানে তার চোটের অবস্থা পর্যবেক্ষণ করছে। বাবরের শারীরিক অবস্থা নিয়ে পরবর্তী সময়ে আরও আপডেট জানানো হবে।’ আইএইচএস/

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে বাবর আজমকে পাচ্ছে না পাকিস্তান

সদ্যই পিএসএলে পেশোয়ার জালমিকে শিরোপা জিতিয়েছেন অধিনায়ক বাবর আজম। ৫৮৮ রান করে পিএসএলে হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রহকারী। করেছেন দুটি সেঞ্চুরি। পাকিস্তান টেস্ট দলের অপরিহার্য সদস্য এই অভিজ্ঞ ব্যাটার। টেস্ট সিরিজ খেলার জন্য পিএসএল শেষেই ঢাকায় চলে এসেছিলেন তিনি।

তবে, শুক্রবার মিরপুর শেরে বাংলায় বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামার আগে পাকিস্তানের জন্য দুঃসংবাদ। প্রথম টেস্টে অভিজ্ঞ এই ব্যাটারকে পাচ্ছে না সফরকারীরা। ইনজুরির কারণে প্রথম ম্যাচ থেকে চিটকে গেছেন তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কর্তৃক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য। সেখানে লেখা হয়েছে, ‘বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারবেন না বাবর আজম। বাঁ-হাঁটুর চোটের কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন পাকিস্তানের তারকা ব্যাটার।’

তারা আরও লিখেছে, ‘পাকিস্তান দলের মেডিকেল প্যানেল বর্তমানে তার চোটের অবস্থা পর্যবেক্ষণ করছে। বাবরের শারীরিক অবস্থা নিয়ে পরবর্তী সময়ে আরও আপডেট জানানো হবে।’

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow