বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে: কর্নেল অলি
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, তাদের প্রতিহত করতে হবে। শনিবার (১৩ জুন) চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক মহাসমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে কর্নেল অলি আহমদ বলেন, আপনি চারদিকে বিভিন্ন লোক দ্বারা পরিবেষ্টিত। আগে তাদের সম্পর্কে অবগত হন, আগে ঘর সামলান, তারপর বাইরের কথা চিন্তা করুন। তিনি বলেন, দেশের অভ্যন্তরে এমন কিছু ব্যক্তি রয়েছেন, যারা দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের বিষয়ে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। বর্তমান সরকারের সমালোচনা করে এলডিপি চেয়ারম্যান বলেন, দেশের মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। নারী ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, শুধু নির্বাচন যথেষ্ট নয়, রাষ্ট্র পরিচালনায় প্রয়োজনীয় সংস্কারও জরুরি। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহনশীলতা ও যোগাযোগ বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি। কর্নেল অলি আহমদ অভিযোগ করেন, রাষ্
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, তাদের প্রতিহত করতে হবে।
শনিবার (১৩ জুন) চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক মহাসমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে কর্নেল অলি আহমদ বলেন, আপনি চারদিকে বিভিন্ন লোক দ্বারা পরিবেষ্টিত। আগে তাদের সম্পর্কে অবগত হন, আগে ঘর সামলান, তারপর বাইরের কথা চিন্তা করুন।
তিনি বলেন, দেশের অভ্যন্তরে এমন কিছু ব্যক্তি রয়েছেন, যারা দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের বিষয়ে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।
বর্তমান সরকারের সমালোচনা করে এলডিপি চেয়ারম্যান বলেন, দেশের মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। নারী ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, শুধু নির্বাচন যথেষ্ট নয়, রাষ্ট্র পরিচালনায় প্রয়োজনীয় সংস্কারও জরুরি। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহনশীলতা ও যোগাযোগ বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
কর্নেল অলি আহমদ অভিযোগ করেন, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি ও অনিয়ম রয়েছে। এসব সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
এমআরএএইচ/জেএইচ
What's Your Reaction?