বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাড়াতে চায় নিউজিল্যান্ড, জানালেন রাষ্ট্রদূত

খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। এ সময় দেশটির রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়ানো আগ্রহ রয়েছে নিউজল্যান্ডের। রোববার (১৭ মে) খাদ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ হয়। এ সময় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণ, খাদ্য নিরাপত্তা, খাদ্য ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। খাদ্য প্রতিমন্ত্রী বলেন, নিউজিল্যান্ড বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য আমদানি করে। এসব পণ্য আরও বেশি বেশি নেওয়ার বিষয়ে বিবেচনা করতে পারে। এখন এসব খাতে বাংলাদেশের পণ্যের গুণগত মান এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বেড়েছে। এ সময় নিউজিল্যান্ডের হাইকমিশনার বলেন, বাংলাদেশের সঙ্গে নিউজিল্যান্ডের দীর্ঘদিনের শক্তিশালী ও বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়ানো আগ্রহ আমাদের রয়েছে। সাক্ষাৎকালে নিউজিল্যান্ডের

বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাড়াতে চায় নিউজিল্যান্ড, জানালেন রাষ্ট্রদূত

খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। এ সময় দেশটির রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়ানো আগ্রহ রয়েছে নিউজল্যান্ডের।

রোববার (১৭ মে) খাদ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ হয়। এ সময় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণ, খাদ্য নিরাপত্তা, খাদ্য ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

খাদ্য প্রতিমন্ত্রী বলেন, নিউজিল্যান্ড বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য আমদানি করে। এসব পণ্য আরও বেশি বেশি নেওয়ার বিষয়ে বিবেচনা করতে পারে। এখন এসব খাতে বাংলাদেশের পণ্যের গুণগত মান এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বেড়েছে।

এ সময় নিউজিল্যান্ডের হাইকমিশনার বলেন, বাংলাদেশের সঙ্গে নিউজিল্যান্ডের দীর্ঘদিনের শক্তিশালী ও বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়ানো আগ্রহ আমাদের রয়েছে।

সাক্ষাৎকালে নিউজিল্যান্ডের কাউন্সিল (এগ্রিকালচার) মেলানি ফিলিপস, অনারারি কাউন্সিল শামসুল আলম মল্লিক, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএইচ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow