বাংলাদেশের ৮০ শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল: দুলু

কৃষকদের উন্নয়নের কথা চিন্তা করে প্রায় ৫০ বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসুচি গ্রহন করেছিলেন।তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে খাল খননকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন বলে মন্তব্য করেছেন, জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর ০২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শনিবার দুপুরে নাটোর সদর উপজেলার পানমোকাম এলাকায় হেলেঞ্চা খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী শেষে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, এই দেশের ৮০শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। দেশের খড়া মেকাবেলায় এই খাল খনন বড় ভুমিকা রাখবে। এর মাধ্যমে দেশের কৃষকদের ভাগ্যের উন্নয়ন হবে। পরে তিনি শহরের চক আমহাটি এলাকায় ভাদুড়ী যামিনী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ম্যাজিষ্টেট আরিফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, সাবেক যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন সহ বিএনপি

বাংলাদেশের ৮০ শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল: দুলু

কৃষকদের উন্নয়নের কথা চিন্তা করে প্রায় ৫০ বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসুচি গ্রহন করেছিলেন।তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে খাল খননকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন বলে মন্তব্য করেছেন, জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর ০২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

শনিবার দুপুরে নাটোর সদর উপজেলার পানমোকাম এলাকায় হেলেঞ্চা খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী শেষে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, এই দেশের ৮০শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। দেশের খড়া মেকাবেলায় এই খাল খনন বড় ভুমিকা রাখবে। এর মাধ্যমে দেশের কৃষকদের ভাগ্যের উন্নয়ন হবে। পরে তিনি শহরের চক আমহাটি এলাকায় ভাদুড়ী যামিনী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ম্যাজিষ্টেট আরিফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, সাবেক যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন সহ বিএনপির নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow