বাউফলে জুলাই শহীদ পরিবারে উপহার দিলেন ড. মাসুদ

পটুয়াখালীর বাউফলে জুলাই বিপ্লবে শহীদ হওয়া ৭টি পরিবারে ঈদুল আজহার উপহার সামগ্রী বিতরণ করেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। মঙ্গলবার (২৬ মে) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সৌজন্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এসব উপহার তুলে দেন তিনি।  প্রতিটি পরিবারের জন্য উপহার সামগ্রীর প্যাকেজে ছিল ৫০ কেজি চাল, ৫ কেজি মসুর ডাল, ৫ কেজি চিনি, ১ কেজি রসুন, ৫ লিটার সয়াবিন তেল এবং নগদ ১ হাজার টাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানেন। শহীদ পরিবারের উদ্দেশে তিনি বলেন, ‘যাদের ওপর কোরবানি ফরজ হয়েছে, তারা যেন যথাযথভাবে পশু কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন। পাশাপাশি একটি মানবিক বাউফল বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন।’ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো অপপ্রচার নিয়ে ড. মাসুদ বলেন, ‘আমাদের সম্পর্কে মাঝে মাঝে নেতিবাচক প্রচারণা

বাউফলে জুলাই শহীদ পরিবারে উপহার দিলেন ড. মাসুদ

পটুয়াখালীর বাউফলে জুলাই বিপ্লবে শহীদ হওয়া ৭টি পরিবারে ঈদুল আজহার উপহার সামগ্রী বিতরণ করেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সৌজন্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এসব উপহার তুলে দেন তিনি। 

প্রতিটি পরিবারের জন্য উপহার সামগ্রীর প্যাকেজে ছিল ৫০ কেজি চাল, ৫ কেজি মসুর ডাল, ৫ কেজি চিনি, ১ কেজি রসুন, ৫ লিটার সয়াবিন তেল এবং নগদ ১ হাজার টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানেন।

শহীদ পরিবারের উদ্দেশে তিনি বলেন, ‘যাদের ওপর কোরবানি ফরজ হয়েছে, তারা যেন যথাযথভাবে পশু কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন। পাশাপাশি একটি মানবিক বাউফল বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন।’

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো অপপ্রচার নিয়ে ড. মাসুদ বলেন, ‘আমাদের সম্পর্কে মাঝে মাঝে নেতিবাচক প্রচারণা চালানো হয়। আপনাদের প্রতি আহ্বান জানাই, কোনো তথ্য পাওয়ার পর তা যাচাই-বাছাই করে দেখবেন। যদি কোনো অভিযোগ সত্য প্রমাণিত হয়, তবে তার শাস্তি আমরা মাথা পেতে নেব। সংগঠনের কেউ অপকর্মের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ 

উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘উন্নয়নমূলক কাজে কেউ চুরি, অনিয়ম কিংবা চাঁদাবাজি করলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। কিছুদিন আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাউফলে বগার লোহালিয়া নদীর ওপর সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে এসেছিলেন। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, লোহালিয়া নদীতে অবশ্যই সেতু নির্মাণ করা হবে, ইনশাআল্লাহ।’

অনুষ্ঠানে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলামসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন স্তরের নেতারা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow